১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সম্পর্ক

admin
প্রকাশিত অক্টোবর ৫, ২০২১
সম্পর্ক

Manual6 Ad Code

সম্পর্ক
কলমে,সাজেদা সরকার স্মৃতি

Manual8 Ad Code

সম পরিমাণ কর্তৃত্ব
তার নাম সম্পর্ক।

Manual6 Ad Code

সম্পর্কের সৃষ্টি যখন
অধিকারের প্রশ্ন আসে তখন।

বন্ধুর দাবী কিংবা প্রেমিকার মন
মায়ের আদর অথবা বাবার শাসন।

প্রেম,ভালোবাসা,বিয়ে, দাম্পত্য
শিশু-কিশোর কিংবা যুবক- বার্ধক্য।

কত যে সম্পর্কে জড়ানো জীবন
ভেঙ্গে ফেলা যতটা সহজ তৈরি বেশি কঠিন ?

মধুর এই সম্পর্কে ফাটল দেখা যায়,
কিঞ্চিত কোন কারন কিংবা ঠুনকো কথায় !

সম্পর্কের স্থায়িত্ব সম্মান ও শ্রদ্ধায়,
এমন ভাষা করো বর্জন কেউ কষ্ট পায় ?

‘বিশ্বাস” যেকোন সম্পর্কের বড় স্তম্ভ
এটি ধরে রাখতে হও প্রতিজ্ঞাবদ্ধ।

একটু যত্নশীলতায় এটি প্রকাশ পায়
কতটা মজবুত ভিত্তি ঐ ভালোবাসায় ?

গুরত্ব দিতে করোনা কৃপনতা
গুরত্বেই গুরত্ব বাড়ে এটাই বাস্তবতা।

Manual2 Ad Code

সঙ্গী যদি স্বপ্নের সহযোগী না হন
রোধ হবেনা সেই সম্পর্কের ভাঙ্গন।

Manual6 Ad Code

স্বপ্নের সারথী হওয়ার বিকল্প নাই,
সম্পর্ক যদি আমি টিকে রাখতে চাই।।