২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

আরজান খান আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষা বিস্তারে এগিয়ে যাচ্ছে

admin
প্রকাশিত অক্টোবর ৪, ২০২১
আরজান খান আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষা বিস্তারে এগিয়ে যাচ্ছে

Manual5 Ad Code

বিকাশ দাশ:

Manual1 Ad Code

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের আরজান খান আদর্শ উচ্চ বিদ্যালয় আরজান খান জাপান এর উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগীতায় প্রতিষ্ঠা অর্জন করেছে। ২০১৮ সালে প্রতিষ্ঠিত উক্ত বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সালন গ্রামের কৃতিসন্তান, সমাজ সেবক ও শিক্ষানুরাগী আরজান খান জাপান চার শত ছাত্র ছাত্রীকে দুইবছর বিনা বেতনে লেখা পড়ার সুজুগ ও শিক্ষক-কর্মচারীর বেতন ভাতা বহন করে  দৃষ্টান্ত স্থাপন করেছেন। এমনকি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে ও সহযোগীতা করেছেন।  নিজ অর্থায়নে ৫ শতাংশ ভুমির উপর ৩০ লক্ষ টাকা ব্যয়ে ভবন নির্মাণ করে দেন। বর্তমানে আরো কিছু ভবনের কাজ চলছে। টেংরা ইউনিয়নে শিক্ষা বিস্তারে রয়েছে তার অনন্য ভূমিকা। সমাজ সেবক ও শিক্ষানুরাগী আরজান খান জাপানের শিক্ষার বিষয় নিয়ে রয়েছে অনেক স্বপ্ন। আরজান খান আদর্শ উচ্চ বিদ্যালয়কে আধুনিকায়ন কওে একটি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্টা করা। যেখানে গরীব অসহায় ছাত্র ছাত্রীরা কম খরচে আধুনিক জ্ঞান অর্জনের সুজুগ পাবে । কর্মজীবি শিক্ষায় শিক্ষিত করতে কারিগরি শিক্ষা প্রতিষ্টানও গড়ে তোলার চিন্তা ভাবনা রয়েছে তার । আরজান খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টা সামাজিক সাংস্কৃতিক সহ বিভিন্ন বিষয়ে উলে­খযোগ্য ভূমিকা রাখছেন।

Manual7 Ad Code