২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২১
প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক ঃ

Manual3 Ad Code

সরকারের দেওয়া সুযোগ-সুবিধা গ্রহণ করে মাতৃভূমিতে বিনিয়োগের জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual6 Ad Code

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের লাগার্ডিয়া বিমান বন্দরের ম্যারিওট হোটেলে নাগরিক সংবর্ধনা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।

Manual1 Ad Code

এসময় প্রধানমন্ত্রী বলেন, আপনারা বাংলাদেশি প্রবাসীরা মার্কিন নাগরিকদের পাশাপাশি দেশে বিনিয়োগ করতে পারেন।

তিনি বলেন, সরকার দেশের এবং বিদেশি বিনিয়োগকারীদের বিভিন্ন উদ্দীপনা প্যাকেজ ও অন্যান্য সুবিধা দিচ্ছে। সারাদেশে স্থাপন করা হচ্ছে প্রায় ১০০টি অর্থনৈতিক অঞ্চল। প্রবাসী বাংলাদেশি এবং আমেরিকানরা এ থেকে লাভবান হতে বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন। প্রবাসীরা এতে আরও সুবিধা পাবেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাইকে ভালো সুযোগ দিচ্ছি। প্রবাসীদের আরও সুবিধা (অন্যদের তুলনায়) দেওয়া হচ্ছে। সুতরাং এ সুযোগটি গ্রহণ করতে পারেন এবং বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন।

Manual8 Ad Code

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে হেলসিঙ্কি হয়ে ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছান প্রধানমন্ত্রী। এখানে সপ্তাহব্যাপী সরকারি সফর শেষে আগামীকাল সকালে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন তিনি। ১ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।