২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

পূবাইলে জাতির জনকের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালন

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০২১
পূবাইলে জাতির জনকের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালন

Manual7 Ad Code

পূবাইলে জাতির জনকের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালন

Manual4 Ad Code

রবিউল আলম স্টাফ রিপোর্টার গাজীপুরঃ-

Manual7 Ad Code

গাজীপুর মহানগরের পূবাইল মেট্রো থানার ৪১ নং ওয়ার্ডের বাড়ই বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা, দোয়া ও গণভোজ অনুষ্ঠান আয়োজন করা হয়।

রবিবার বিকাল ৩.৩০ ঘটিকার সময় বাড়ই বাড়ী, সোড়ল এলকার আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় শোক দিবস অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জনাব আলমগীর হোসেন খান আহ্বয়ক ৪১ নং ওয়ার্ড আওয়ামীলীগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ, কাউন্সিলর ৪০ নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন।

Manual7 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু চেয়ে ছিলেন সোনার বাংলা গড়ার তার এই কাজকে ও আওয়ামীলীগকে এবং উন্নয়নকে বাধা গ্রস্ত করাই শোক দিবসের জন্ম দিয়েছিল ১৫ আগস্টে কুলাংগারেরা।এই শোক দিবসে শপথ নিতে হবে যারা এই ঘৃণ্য অপকর্মের সাথে জড়িত তাদের বিচার একদিন বাংলার মাটিতে করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হরমুজ মিয়া সাবেক জিএম অগ্রনী ব্যাংক লিঃ, জনাব সাইফুল ইসলাম খান পরিচালক ক্রিসেন্ট কেমিক্যাল লিঃ, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন ভূইয়া (বাবু), বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন মোল্লা। শোক দিবস অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজিবুল হাসান রাজীব, আহ্বায়ক সদস্য গাজীপুর মহানগর যুবলীগ। জনাব আব্দুস সালাম বিএ কাউন্সিলর ৪২ নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন। জনাবা জোৎস্না বেগম মহিলা কাউন্সিলর, ৪০,৪১,৪২ নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন। বজলুর রহমান বাছির সাবেক কাউন্সিলর ৪১ নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন। মাসুদুল হাসান বিল্লাল সাবেক কাউন্সিলর ৩৯ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। ছোলেমান মোল্লা সদস্য সচিব ৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, সোহরাব হোসেন মাসুদ যুবলীগ নেতা পূবাইল থানা আওয়ালীগসহ অন্যান্য আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।