২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

পূবাইল মাজুখানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাপায় এক পথচারীর মৃত্যু,আহত পাঁচজন

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০২১
পূবাইল মাজুখানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাপায় এক পথচারীর মৃত্যু,আহত পাঁচজন

Manual6 Ad Code

পূবাইল মাজুখানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাপায় এক পথচারীর মৃত্যু,আহত পাঁচজন

রবিউল আলম,স্টাফ রিপোর্টার গাজীপুরঃ-

গাজীপুর মহানগরের পূবাইলে একটি কভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা রেস্তোরাঁ ও ফলের দোকানে ঢুকে পড়লে আলিমুজ্জান (৩৩) নামে এক পথচারীর মৃত্যু হয়। এতে আহত হয়েছে আরও পাঁচজনমঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে পূবাইল-টঙ্গী সড়কের  মাঝুখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

নিহত আলিমুজ্জান চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা। তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারলাইন্সের মালামাল লোড-আনলোডের কাজ করতেন এবং পূবাইল এলাকার করমতলায় বাসা ভাড়া বসবাস করতেন।

Manual6 Ad Code

আহতরা হলেন, স্থানীয় মাঝুখান এলাকার রেস্তোরাঁ মালিক শিল্পী বেগম (৩৪), রিয়াজ (৩৫), জেসমিন বেগম (২৮), শামীম (৩০) এবং কাশেম (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে মাঝুখান এলাকায় টঙ্গীগামী একটি কভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে শিল্পীর খাবার হোটেল এবং পার্শ্ববর্তী আরমানের ফলের দোকানে ঢুকে পড়ে। এতে গাড়ি চাপায় পথচারী আলিমুজ্জানসহ ৬ জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে আলিমুজ্জামানের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত রোস্তোরাঁ মালিক শিল্পী বেগমসহ পাঁচজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual8 Ad Code

সত্যতা নিশ্চিত করে জিএমপি’র পূবাইল থানার উপপরিদর্শক(এসআই) নুরুজ্জামান বলেন, দুর্ঘটনায় আহত পথচারী আলিমুজ্জামান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

Manual5 Ad Code