৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

শ্রীপুরে কভার্ডভ্যান চাপায় এক নারী নিহত

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০২১
শ্রীপুরে কভার্ডভ্যান চাপায় এক নারী নিহত

Manual8 Ad Code

শ্রীপুরে কভার্ডভ্যান চাপায় এক নারী নিহত

রবিউল আলম স্টাফ রিপোর্টার গাজীপুরঃ-

Manual1 Ad Code

গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় কভার্ডভ্যান চাপায় এক নারী নিহত হয়েছে। এঘটনায় আরেকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) বেলা ১১টায় নয়নপুর এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এঘটনা ঘটে। কভার্ডভ্যান চাপায় নিহত রূপজান বিবি (৭৫) উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের আবুল হোসেনের স্ত্রী। এঘটনা নিহতের স্বামী আবুল হোসেনও আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো: খোরশেদ আলম জানান, নয়নপুর এলাকায় হতাহতরা মহাসড়কের পশ্চিমপাশ থেকে পূর্ব পাশে আসছিলেন। তারা ময়মনসিংহমুখী লেন পার হতে পারলেও ঢাকামুখী লেনে পার হতে গেলেই একটি দ্রুত গতির কভার্ডভ্যান চাপা দেয়। এতে এক নারী ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করান। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসাইন জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনার প্রক্রিয়া চলছে। এঘটনায় ঘাতক কভার্ডসহ চালক পালিয়ে গেছে।

Manual1 Ad Code