২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

গাজীপুরের পূবাইলে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোর আটক

admin
প্রকাশিত জুলাই ২৮, ২০২১
গাজীপুরের পূবাইলে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোর আটক

Manual6 Ad Code

গাজীপুরের পূবাইলে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোর আটক

Manual1 Ad Code

রবিউল আলম স্টাফ রিপোর্টার গাজীপুরঃ-

Manual7 Ad Code

গাজীপুরের পূবাইলে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তুহিন (১৭) নামক এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তুহিন পূবাইলের বসুগাঁও পশ্চিমপাড়া এলাকার বজলু মিয়ার পুত্র।

মঙ্গলবার (২৭ জুলাই) গাজীপুর মহানগরের ৪১ নম্বর ওয়ার্ডের বসুগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে শিশুটির মা বাদী হয়ে আটককৃত তুহিন কে আসামী করে পূবাইল থানায় মামলা দায়ের করেছে।

Manual7 Ad Code

ঘটনার বিবরনীতে জানা যায়, শিশুটির পরিবার ও অভিযুক্ত তুহিন এর পরিবার পাশাপাশি বাসায় বসবাস করে। সে সুবাদে উভয় পরিবারের মধ্যে সু-সম্পর্ক ছিলো। প্রতিদিন বিকেলে তুহিন শিশুটির বাড়ীতে ক খ পড়াতে যেতো। গত সোমবার (২৬জুলাই) বিকেলে ক খ পড়াতে গিয়েছিলো বাসায় কেউ না থাকায় রুমের দরজা লাগিয়ে শিশু টিকে ধর্ষন এর চেষ্টা করে তুহিন।পরে শিশুটি রাত আটটার দিকে খাবার খেয়ে প্রস্রাব করার জন্য তার মাকে বলে কিন্তু শিশুটি প্রস্রাব না করতে পেরে এবং যন্ত্রনায় কান্নাকাটি করতে থাকে। পরে শিশুটির মা দেখতে পায় শিশুটির গোপানাঙ্গের কিছু অংশ ফুলে গেছে। তখন শিশুটির মুখে ঘটনার বিস্তারিত শুনে স্থানীয় সাংবাদিকরা ও স্থানীয় এলাকা বাসীর উপস্থিতিতে তুহিনকে ডেকে এনে জিজ্ঞেস করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে। পরে বিষয়টি থানা পুলিশ কে অবহিত করলে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে তুহিন কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

Manual3 Ad Code

ভিকটিম শিশুটিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার সকালে পাঠানো হয়েছে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দেন। প্রাথমিক তদন্ত শেষে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে বুধবার দুপুরে আসামিকে গাজীপুর আদালতে পাঠানো হয়ছে।