২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

ছাত্রলীগ নেতা আশিকুর রহমান রকি খুন

admin
প্রকাশিত জুলাই ১৩, ২০২১
ছাত্রলীগ নেতা আশিকুর রহমান রকি খুন

Manual5 Ad Code

ছাত্রলীগ নেতা আশিকুর রহমান রকি খুন

Manual2 Ad Code

এস এ মিশন,স্টাফ রিপোর্টার :

Manual6 Ad Code

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি (২৬) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

রবিবার রাত ১০টার দিকে আহত অবস্থায় তাকে গাইবান্ধা জেলা হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

গাইবান্ধা সদর থানার ওসি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে অন্তদ্বন্দ্ব ছিল। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি সেই কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে, আমরা তদন্ত শুরু করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হননি।’

Manual2 Ad Code

তিনি জানান, গাইবান্ধা শহরের কাজ শেষে রাত সাড়ে নয়টার দিকে আশিকুর রহমান রকি মোটরসাইকেলে গ্রামের বাড়ি ফুলছড়িতে ফিরছিল। পথে সদরের হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে মোটরসাইকেল থেকে নামিয়ে ক্ষুর দিয়ে আঘাত করে গুরুতর অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুনি কাঞ্চনের হাতে মর্মান্তিক মৃত্যুতে ভেঙ্গে পড়ে পরিবার।

Manual8 Ad Code

সুন্দরগঞ্জ উপজেলার বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আখতার লিপন এ নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার দপ্তর সম্পাদক সাব্বির হোসেন সরকার স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো । শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গাইবান্ধা জেলা ছাত্রলীগ সভাপতি আসিফ সরকার ও সাধারণ সম্পাদক মোঃ মোসাদ্দেক হোসেন মামুন।