২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

কালীগঞ্জের কুল্যাপাড়ায় লেবু চাষে বাম্পার ফলন

admin
প্রকাশিত জুলাই ৪, ২০২১
কালীগঞ্জের কুল্যাপাড়ায় লেবু চাষে বাম্পার ফলন

Manual5 Ad Code

কালীগঞ্জের কুল্যাপাড়ায় লেবু চাষে বাম্পার ফলন

প্রান্ত বিশ্বাস, ঝিনাইদহ প্রতিনিধি :

Manual7 Ad Code

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের কুল্যাপাড়া গ্রামে লেবুর বাম্পার ফলন হয়েছে। প্রতিদিন ৪০-৫০ হাজার লেবু খুলনার সোনাডাঙ্গায় সরবরাহ করে চলেছেন স্থানীয় দুই ব্যাবসায়ী আয়ুব ও ইয়াসিন।গত জুন মাসের ৩ তারিখ থেকে তারা এই ব্যবসা পরিচালিত করেছেন।

এ বছর কালীগঞ্জে লেবুর বাস্পার ফলন হয়েছে। চাষিরা বাণিজ্যিকভাবে লেবু চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর লেবুর ফলন ভালো হয়েছে বলে কৃষকদের দাবি।গাছের গাঢ় সবুজ পাতার ফাঁকে ফাঁকে, থোকা থোকা লেবু, হালকা বাতাসে দোল খাচ্ছে। অধিক ফলনের আনন্দে দুলছে চাষিদের মনও। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় কালীগঞ্জে লেবুর বাম্পার ফলন হয়েছে।

Manual7 Ad Code

চাষিরা জানান, লেবুর ফলন ভালো হয়েছে। চাহিদাও ভালো। বিক্রি করে ভালো লাভবান হওয়া যায়। যদি বাজারটাও ভালো হতো তাহলে দামটা বেশি পাওয়া যেতো।

Manual5 Ad Code

লেবু ব্যবসায়ী আয়ুব জানান, উৎপাদন ভালো হওয়ায় প্রতিদিন ৫০ হাজার লেবু বিক্রি হচ্ছে। আমরা প্রতি শত লেবু ১৫০ টাকা করে বাজারে বিক্রি করছি। এতে আমাদের ভালো লাভ হচ্ছে।

স্বপ্নচূড়া সামাজিক সংগঠনের সহ-সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান জানান, এ বছর ভালো ফলন হয়েছে। আশা করি, চাষিরা ভালো দাম পাবে। আমাদের গ্রামে এমন একটি বাজার বসায় আমরা সকলেই খুশি।গ্রামের চাষিদের ভোগান্তিও কম হয়েছে।তারা স্থানীয় ব্যাপারীদের নিকট লেবু বিক্রি করছেন এবং লাভবান হচ্ছেন।

Manual6 Ad Code