২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

পোরশায় প্রধানমন্ত্রীর উপহার ৭১ টি গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও বাড়ি হস্তান্তর

admin
প্রকাশিত জুন ২০, ২০২১
পোরশায় প্রধানমন্ত্রীর উপহার ৭১ টি গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও বাড়ি হস্তান্তর

Manual7 Ad Code

পোরশায় প্রধানমন্ত্রীর উপহার ৭১ টি গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও বাড়ি হস্তান্তর

Manual8 Ad Code

নাইম ইসলাম নওগাঁ জেলা প্রতিনিধিঃ

“বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সকল গৃহহীন ও ভূমিহীনদের মাঝে পুনর্বাসন কার্মসূচীর আওতায় ঘর হস্তান্তর কর্মসূচী উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত হয়ে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় সারাদেশের ন্যায় নওগাঁর পোরশায় ২য় ধাপে ৭১টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর এর শুভ উদ্বোধন করেন।

Manual1 Ad Code

রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও বাড়ি হস্তান্তরের শুভ উদ্বোধন করেন।এসময় পোরশা উপজেলা অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা নির্বাহী নাজমুল হামিদ রেজা,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনারুল ইসলাম ,সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ,উপজেলা ভাইস চেযারম্যান কাজিবুল ইসলাম,উক্ত কর্মসূচীতে উপজেলায় প্রথম ধাপে ৫৪টি গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছিল। চলমান কার্যক্রমের দ্বিতীয় ধাপে ৭১টি গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ঘর একই আদলে নির্মাণ করা হচ্ছে । যেখান দুইটি শয়ন কক্ষ, একটি টয়লেট, রান্নাঘর, কমনস্পেস ও একটি বারান্দা থাকবে।

Manual5 Ad Code

প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবে রুপ নিচ্ছে এই গৃহহীনদের ঘর দেওয়ায় প্রধানমন্ত্রী বলেন, “যখন এই মানুষগুলো এই ঘরে থাকবে তখন আমার বাবা-মার আত্মা শান্তি পাবে। লাখো শহীদের আত্মা শান্তি পাবে। কারণ এসব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই তো ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য।ঘর পেয়ে গৃহহীনদের দুঃখ ঘুচবে এবং তাদের মাথা গোঁজার ঠিকানা পাবে তারা, ঘরহারাদের স্বপ্ন দেখাচ্ছেন তা বাস্তবায়ন করে ধাপে ধাপে সফল করতেছেন।