২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

বাংলাদেশ প্রেসক্লাব ডোমার উপজেলা শাখা সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত

admin
প্রকাশিত জুন ৮, ২০২১
বাংলাদেশ প্রেসক্লাব ডোমার উপজেলা শাখা সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত

Manual8 Ad Code

বাংলাদেশ প্রেসক্লাব ডোমার উপজেলা শাখা সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত

নীলফামারী প্রতিনিধি :

Manual1 Ad Code

ডোমার উপজেলা বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা গতকাল (০৭ জুন) সোমবার রাত ০৮ টায় বাংলাদেশ প্রেস ক্লাবের উপজেলা শাখার অস্থায়ী হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের আহবায়ক জাবেদুল ইসলাম সানভিম (দৈনিক ভোরের কাগজ) ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব নুর কাদের সরকার ইমরান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস ক্লাব ডোমার উপজেলা শাখার নবগঠিত কমিটির ৩ যুগ্ন আহবায়ক শাহীনুর ইসলাম বরাত (দৈনিক দাবানল),সাইদুল ইসলাম ২ যুগ্ন আহবায়ক (দৈনিক গনতদন্ত), সদস্য অর্থ মোঃ সিয়াব হাসান সাসন (৭১ সংবাদ ২৪ ডটকম), সদস্য সাংগঠনিক মোঃ সাখাওয়াত আমিন (দৈনিক নীলকথা), যুগ্ন আহবায়ক একে এম সুমন রিয়াজী (বিডি ইউনিয়ন নিউজ),
বক্তারা বলেন, একঝাঁক তরুন শিক্ষিত ও মেধাবী কলমযোদ্ধার সমন্বয়ে বাংলাদেশ প্রেস ক্লাব ডোমার উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পথচলা শুরু হলো। বস্তুনিষ্ট,সময়োপযোগী ও তাৎক্ষনিক সংবাদ পরিবেশন আমাদের অঙ্গিকার সেইসাথে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন এবং আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটি ও নীলফামারী জেলা শাখার সকল নেতৃবৃন্দকে জানান।

Manual3 Ad Code

নবগঠিত আহবায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, পাঙ্গা মটুকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ ভুট্টু, হরিন চড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাসেল রানা সহ বিভিন্ন মহলের নেতাকর্মী।

Manual5 Ad Code