২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

মরহুম আঃ আজিজ মাষ্টারের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত মে ২৯, ২০২১
মরহুম আঃ আজিজ মাষ্টারের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত

Manual1 Ad Code

মরহুম আঃ আজিজ মাষ্টারের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

মোঃ মমিন হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলাধীন দূর্গাপুর ইউনিয়নের মৃত এলাহী বকশ আনন্দের সন্তান ও দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শিক্ষানুরাগী এবং একজন সমাজ সেবক ছিলেন মরহুম আব্দুল আজিজ মাষ্টার।

Manual7 Ad Code

শনিবার ২৯ মে বিকেল ৫ ঘটিকার সময় উপজেলার পটল বাজারে মরহুম আব্দুল আজিজ মাষ্টার এর ৪র্থ মৃত্যু বার্ষিকী ও আজিজ মাষ্টার স্মৃতি পাঠাগারের নামে নবনির্মিত নিজস্ব ভবনের শুভ উদ্বোধন স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

উক্ত অনুষ্ঠানে মো: মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা মনি খন্দকার।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক সিরাজ, প্রধান শিক্ষক গাজী মাস্টার (অবসরপ্রাপ্ত), এছাড়াও দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী সহ উপস্থিত ছিলেন আমাদের বাংলাদেশ সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও টাঙ্গাইল জেলা ছাত্রলীগ নেতা নাহিদ আলম আবিদ প্রমুখ।

আলোচনা সভা সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি ও আজিজ মাষ্টার স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক এডভোকেট নূরুল আলম।