২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

বাগাতিপাড়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

admin
প্রকাশিত মে ২৯, ২০২১
বাগাতিপাড়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

Manual8 Ad Code

বাগাতিপাড়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

Manual8 Ad Code

 

মো. খাদেমুল ইসলাম :: নাটোরের বাগাতিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭)-২০২১ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ্ব-১৭)-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসন ও ক্রীয়া সংস্থার আয়োজনে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী ২টি দলে প্রথম জামনগর ইউনিয়ন ফুটবল দল ও দয়ারামপুর ইউনিয়ন ফুটবল দল অংশগ্রহণ করেন। খেলায় জামনগর ইউনিয়ন ফুটবল দল-০ ও দয়ারামপুর ইউনিয়ন ফুটবল দল-৪ গোলে জয়লাভ করে।

Manual6 Ad Code

উদ্বোধনী খেলায় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সাংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক আল-মামুন সরকার এবং অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ও আ’লীগ নেতা নয়েজ মাহমুদ প্রমুখ।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code