২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

সুন্দরগঞ্জে ট্রেনের হুকে আটকে প্রাণ গেল শিক্ষক’র

admin
প্রকাশিত মে ২৯, ২০২১
সুন্দরগঞ্জে ট্রেনের হুকে আটকে প্রাণ গেল শিক্ষক’র

Manual7 Ad Code

সুন্দরগঞ্জে ট্রেনের হুকে আটকে প্রাণ গেল শিক্ষক’র

Manual3 Ad Code

 

মো: আ: রহমান শিপন, রংপুর বিভাগীয় ব‍্যুরো প্রধানঃ-

Manual1 Ad Code

গাইবান্ধার সুন্দরগঞ্জে লালমনি এক্সপ্রেস ট্রেনের হুকে আটকে গিয়ে বামনডাঙ্গা মনমোহনী স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহমান নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে সর্বানন্দ
ইউনিয়নের সাহাবাজ গ্রামের জামতলা রেলগেটে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, কানে কম শোনা ওই অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক প্রতিদিনের ন্যায় প্রাতঃভ্রমণে বের হলে জামতলা রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে লালমনিরহাট অভিমুখী আন্তঃনগর লালমনি এক্সপ্রেসের সাথে ধাক্কা লেগে ইঞ্জিনের হুকে আটকে থাকে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়ে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে দায়িত্বরত আমজাত হোসেন জানান, দুর্ঘটনার পর পর রেলওয়ে পুলিশ (জি আর পি) ঘটনাস্থলে আসে এবং সুষ্ঠ তদন্ত সাপেক্ষে মৃত ব‍্যক্তিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Manual6 Ad Code