২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

admin
প্রকাশিত মে ২৬, ২০২১
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

Manual3 Ad Code

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

রূপগঞ্জ প্রতিনিধিঃ– নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় মসজিদ কমিটিতে সেক্রেটারি না হতে পেরে কেন্দ্রীয় জামে মসজিদে দান করা ৪টি মাইক ফেরত নেওয়ার ঘটনায় গত (২৫ মে) মঙ্গলবার বিভিন্ন অনলাইন ও জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

Manual2 Ad Code

ওই প্রকাশিত সংবাদের জেরে (রূপগঞ্জ প্রেসকাবের কার্যকরী সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল রূপগঞ্জ এর স্টাফ রিপোর্টার) সাংবাদিক নাজমুল হুদাকে (২৫মে) মঙ্গলবার সন্ধ্যায় তার নিজ বাড়ির পাশের রাস্তায় একা পেয়ে অকথ্য ভাষায় গালাগালি করে এবং বড় ধরণের ক্ষয়-ক্ষতি করবে বলে হুমকি দিয়েছেন মসজিদে দান করা মাইক ফেরত নেয়া সেই মোহাম্মদ আলী ভূঁইয়া (৫৫) তার ছেলে কামরুল হাসান বাবু (২৫) ও তার ভাতিজা ইকবাল হোসেন ভূঁইয়া (৩৬)।

এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার রাতে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক নাজমুল হুদা।

Manual4 Ad Code

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল ফয়সাল মোহাম্মদ সায়েদ বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদেও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।