২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

ঝিনাইগাতীতে এক কিলোরাস্তা পাকাকরনের অভাবে জনদুর্ভোগ

admin
প্রকাশিত মে ২৬, ২০২১
ঝিনাইগাতীতে এক কিলোরাস্তা পাকাকরনের অভাবে জনদুর্ভোগ

Manual2 Ad Code

ঝিনাইগাতীতে এক কিলোরাস্তা পাকাকরনের অভাবে জনদুর্ভোগ

 

Manual3 Ad Code

শেরপুর জেলা প্রতিনিধিঃ-
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের দক্ষিণ ডেফলাই জগদিস মাষ্টারের বাড়ি থেকে শাকাওয়াত আলী খানের বাড়ি পর্যন্ত রাস্তাটি সংস্কার সম্প্রসারন ও পাকাকরনের অভাবে অভাবে গ্রামবাসীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, জগদিস মাষ্টারের বাড়ি থেকে শাকাওয়াত আলীর বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাচা রাস্তা। সরু এ রাস্তা দিয়ে প্রতিদিন শতশত মানুষের যাতায়াত। কিন্তু রাস্তাটি সংস্কার সম্প্রসারন ও পাকাকরনের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। শুস্ক মৌসুমে যেমন তেমন বর্ষা মৌসুমে পথচারীদের দুর্ভোগের সীমা থাকে না। এলাকায় উৎপাদিত কৃষি পন্য ও গৃহপালিত গবাদিপশু পারাপারে কৃষকদের নানান বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। ডেফলাই গ্রামের আকবর আলী, ইউছুব আলী,এমদাদুল খান,কালাম মিয়া শাকাওয়াত আলী রুবেল মিয়াসহ আরো অনেকেই জানান এ রাস্তাটি সংস্কার সম্প্রসার ও পাকাকরনের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। তারা জানান, বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের কাছ থেকে আশ্বাস ও পাওয়া গেছে। কিন্ত আজো তা বাস্তবায়িত হয়নি। নলকুড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজনু মিয়া বলেন, রাস্তাটি নির্মানের বিষয়ে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় বহুবার আবেদন নিবেদন ও করা হয়েছে। বিভিন্ন সময় আশ্বাসও পাওয়া গেছে। কিন্তু আজো তা বাস্তবায়িত হয়নি। উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক বলেন রাস্তাটি সরেজমিনে দেখে পাকাকরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।

Manual1 Ad Code