৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ চার যুবক আটক

admin
প্রকাশিত মে ২২, ২০২১
শিবগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ চার যুবক আটক

Manual4 Ad Code

শিবগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ চার যুবক আটক

Manual7 Ad Code

 

মোঃ জান্নাতুল নাঈম, শিবগঞ্জ থেকেঃ-
বগুড়ার শিবগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ চার যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ মে) রাত সাড়ে নয়টায় দিকে উপজেলার রায়নগর ইউনিয়নের ঘাগুরদুয়ার এলাকার একটি চায়ের দোকানের পাশ থেকে তাদের আটক করা হয়।

Manual2 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন, ঘাগুরদুয়ার পূর্বপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে মেহেদী হাসান পল্লব (৩০), আফজাল হোসেনের ছেলে রিপন মিয়া (২৭), বুলু মিয়ার ছেলে রায়হান মিয়া (২৮) ও ফজলার রহমানের ছেলে তরিকুল ইসলাম (৩০)।

Manual6 Ad Code

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল রাত সাড়ে ৯ টায় ঘাগুরদুয়ার স্টান্ডে চায়ের দোকানের পাশে গেলে পুলিশ দেখে তাঁরা পালানোর চেষ্টা করে। এসময় অভিযান চালিয়ে ওই চার যুবককে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি চালিয়ে প্রত্যেকের কাছ থেকে ১০০ পিস করে ইয়াবা বড়ির পোটলা পাওয়া যায়।

এ ঘটনায় শিবগঞ্জ থানার এসআই তরিকুল ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Manual8 Ad Code