২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

গোয়াইনঘাট সীমান্ত এলাকায় অসহায় পরিবারের মাঝে বিজিবর খাদ্যসামগ্রী বিতরণ

admin
প্রকাশিত মে ১১, ২০২১
গোয়াইনঘাট সীমান্ত এলাকায় অসহায় পরিবারের মাঝে বিজিবর খাদ্যসামগ্রী বিতরণ

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

গোয়াইনঘাট সীমান্ত এলাকায় অসহায় পরিবারের মাঝে বিজিবর খাদ্যসামগ্রী বিতরণ

 

Manual2 Ad Code

ইব্রাহীম আলী, গোয়াইনঘাট প্রতিনিধিঃ-

সিলেট জেলার সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধকল্পে অসহায়, গরীব, হতদরিদ্র ১০০ পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৮ ব্যাটেলিয়ান।

Manual8 Ad Code

সোমবার সকাল থেকে অসহায় পরিবারকে এ সব খাদ্য সহায়তা প্রদান করা হয়।

Manual6 Ad Code

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল জানান, ব্যাটালিয়নের অধীনস্থ বিওপি এলাকার দুস্থ পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশন সিলেট শাখার সার্বিক সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক পরিবারকে ৪ কেজি চাল, ০২ কেজি ডাল, ০২ কেজি আটা, আধা লিটার তৈল, ০১ কেজি লবণ, ০১ কেজি ছোলা বুট, আধা কেজি খেজুর এবং ০১ কেজি চিনি বিতরণ করা হয়। এসব খাদ্য সহায়তা বিতরণ করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে: কর্ণেল আহমেদ ইউসুফ জামিল।

তিনি আরো জানান, এই করোনা মহামারিতে সমাজের সকল বিত্তবানরা এগিয়ে আসলে গরিব অসহায়দের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।