২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

সুন্দরগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে সাংসদের মতবিনিময়

admin
প্রকাশিত মে ১০, ২০২১
সুন্দরগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে সাংসদের মতবিনিময়

Manual1 Ad Code

সুন্দরগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে সাংসদের মতবিনিময়

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

মো: আ: রহমান শিপন,রংপুর বিভাগীয় ব‍্যুরো প্রধানঃ-

Manual1 Ad Code

 

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পার্টি (জাপা) ও সহযোগী অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির অতিরিক্তি মহাসচিব (রংপুর) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

সোমবার সকালে উপজেলার শোভাগঞ্জ ডিগ্রী কলেজ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টির উপজেলা সিনিয়র সভাপতি মাওলানা আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির অতিরিক্তি মহাসচিব (রংপুর) ব্যারিস্টার শামীম হায়দায় পাটোয়ারী, পৌরমেয়র ও জাপার সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু, উপজেলা জাপার সাধারণ সম্পাদক আঃ মান্নান মন্ডল, সাংগঠনিক সম্পাদক কওছর আজম হান্নু, কঞ্চিবাড়ী ইউনিয়ন সভাপতি আলহাজ্ব জামিল আহম্মেদ, রামজীবন ইউনিয়ন সভাপতি এটিএম এনামুল হক মন্টু, ধোপাডাঙ্গা ইউনিয়ন সভাপতি ইঞ্জিনিয়ার এটিএম মাহবুব আলম শাহীন, সবার্নন্দ ইউনিয়ন সভাপতি মশিউর রহমান সরদার, শান্তিরাম ইউনিয়ন সভাপতি শরিফুল ইসলাম শাহীন, বামনডাঙ্গা ইউনিয়ন সভাপতি রেজাউল হক রেজা, বেলকা ইউনিয়ন সভাপতি রেজাউল ইসলাম রানা, ছাপড়হাটী ইউনিয়ন সভাপতি আশরাফুল আলম সরকার, হরিপুর ইউনিয়ন সভাপতি আমজাদ হোসেন, উপজেলা কৃষক পার্টির সভাপতি গোলাম মোস্তফা, মহিলা পার্টির আহ্বায়ক আক্তার বানু ইতি, যুব সংহতির সভাপতি সাইদুর রহমান, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সরওয়ার হোসেন বাবু ও ছাত্র সমাজ সভাপতি শাহ সুলতান সরকার সুজন প্রমূখ।

Manual2 Ad Code