২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

দিহানের ভর্তির দায়িত্ব নিলেন রংপুরের জেলা প্রশাসক

admin
প্রকাশিত মে ৯, ২০২১
দিহানের ভর্তির দায়িত্ব নিলেন রংপুরের জেলা প্রশাসক

Manual1 Ad Code

দিহানের ভর্তির দায়িত্ব নিলেন রংপুরের জেলা প্রশাসক

 

মো: আ: রহমান শিপন,রংপুর বিভাগীয় প্রধানঃ-

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

মেডিকেল কলেজে চান্স পেয়েও ভর্তি নিয়ে অনিশ্চয়তায় থাকা আমানত আলী দিহানের ভর্তির দায়িত্ব নিয়েছেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। রোজ রবিবার ৯ মে দুপুরে মেডিকেল কলেজে ভর্তির জন্য দিহানের হাতে ২০ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক।

Manual6 Ad Code

২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে দিহান। অভাবের সংসারে তার মেডিকেলে পড়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল।

অর্থসংকটের কারনে মেডিকেলে ভর্তির অনিশ্চয়তার বিষয়টি জেলা প্রশাসক আসিব আহসানের নজরে আসলে তিনি দিহান ও তার পরিবারকে নিজ কার্যালয়ে ডেকে নেন। রংপুর মহানগরীর আলমনগর এলাকার মোঃ লিয়াকত হোসেনের ছেলে দিহান। সে এ বছর এইচএসসি পরীক্ষায় রংপুর মহানগরীর আরসিসিআই কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

তার বাবা গাড়ি চালক হিসেবে কাজ করেন। দিনশেষে যা রোজগার করেন তা দিয়েই চলে সংসার। মেধাবী দিহানের মেডিকেলে ভর্তির দায়িত্ব রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ও ভবিষ্যতেও এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জেলা প্রশাসন সূত্র জানায়।

Manual6 Ad Code