২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

গাজীপুরের শ্রীপুরে প্রায় সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত মে ৯, ২০২১
গাজীপুরের শ্রীপুরে প্রায় সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Manual5 Ad Code

গাজীপুরের শ্রীপুরে প্রায় সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

 

 

আবুসাঈদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ-

Manual4 Ad Code

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে গরীব অসহায় কর্মহীন হয়ে পড়া প্রায় সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামীলীগ নেতা এবং বিশিষ্ট শিল্পপতি মোঃ শারফুল ইসলাম। ৮মে শনিবার দুপুরে কাওরাইদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড ধামলই স্কুল মাঠে অসহায় গরীব মানুষের মাঝে উপহার হিসেবে ঈদ সামগ্রী নিজ হাতে বিতরণ করেন।

Manual3 Ad Code

চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শারফুল ইসলাম গত ২৮ এপ্রিল কাওরাইদ ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে ঈদ সামগ্রী বিতরণের কাজ শুরু করেন,পরে ধাপে ধাপে বিদায় গ্রাম ,যোগীরছিট,নয়াপাড়া, শিমুলতলী,নাটকের বাজার, হয়দেবপুর,গলদাপাড়া, কাওরাইদ,সোনাব গ্রাম,বেলদিয়া,নান্দিয়া সাঙ্গুন গ্রামসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ড মিলিয়ে প্রায় সাড়ে ৩ হাজার অসহায় গরীব হতদরিদ্র পরিবারের মাঝে উপহার হিসেবে ঈদ সামগ্রী সাবান,সেমাই,চিনি, পোলাও চাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তিনি তার নিজ হাতে বিতরণ করেছেন।

ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, কাওরাইদ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কাওরাই ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাইজুদ্দিন, কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাঈম হাসান দুর্জয়সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

কাওরাইদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃশারফুল ইসলাম বলেন,সারাবিশ্বে করোনার দ্বিতীয় ঢেউ মহামারী আকারে ধারণ করায় দেশব্যাপী চলছে লকডাউন। গরীব অসহায় হতদরিদ্র পরিবার কর্মহীন হয়ে পড়ায় লকডাউন ও সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় কাওরাইদ ইউনিয়নে গরীব অসহায় হতদরিদ্র প্রায় সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে আমার নিজস্ব অর্থায়নে উপহার হিসেবে ঈদ সামগ্রী স্বাস্থ্যবিধি মেনে সুন্দর ও সুষ্ঠু ভাবে বিতরণ করেছি।

শারফুল ইসলাম সমাজের সকল বিত্তশালীদের উদ্দেশ্য করে বলেন আপনারা সকলেই অসহায় গরীব মানুষের পাশে দাঁড়ান এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

অসহায় গরীব মানুষ গুলো যেন ঈদের আনন্দ এটুকু উপভোগ করতে পারেন।

এসময় শারফুল ইসলাম আরো বলেন,আমি কাওরাইদ ইউনিয়নের অসহায় গরীব সাধারণ মানুষের পাশে আছি এবং সবসময় থাকবো,তিনি কাওরাইদ ইউনিয়নের সেবক হিসেবে থাকতে চান।

Manual5 Ad Code

তিনি কাওরাইদ ইউনিয়নসহ সকলকেই সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দির্ঘায়ু কামনা করেন।

Manual7 Ad Code