২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

ভাড়ারিয়া ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ যুবলীগ নেতার

admin
প্রকাশিত মে ৭, ২০২১
ভাড়ারিয়া ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ যুবলীগ নেতার

Manual1 Ad Code

ভাড়ারিয়া ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ যুবলীগ নেতার

Manual5 Ad Code

 

 

Manual6 Ad Code

সাকিব আহমেদ, হরিরামপুর (মানিকগঞ্জ):
ইদ উল ফিতর উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন যুবলীগ নেতা সুমন আহমেদের ব্যবস্থাপনায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইদ বস্ত্র বিতরন করা হয়েছে।

Manual3 Ad Code

শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার পূর্ব শানবান্ধা (বালিরটেক) এলাকায় এক হাজার হত দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষের মাঝে ইদ বস্ত্র বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা যুবলীগের আহবায়ক ও মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

এসময় অন্যান্যদের মধ্যে জেলা যুবলীগ নেতা রেজাউল করিম রাজা, সদর উপজেলা যুবলীগ নেতা মোঃ চুন্নু মিয়া, বালিরটেক বাজার বণিক সমিতির সভাপতি মোঃ রাজা মিয়া, বিশিষ্ঠ ব্যাবসায়ী মোঃ মহিউদ্দীন মিয়া, ভারারিয়া ইউনিয়ন যুবলীগ নেতা রকুমুজ্জামান, সাধারণ সম্পাদক সবুজ ভূইয়া, ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ সুজন, মোঃ লেলিন, মোঃ জুয়েল, ফয়সাল প্রমূখ উপস্থিত ছিলেন।

ভাড়ারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা সুমন আহমেদ জানান, দুবাই প্রবাসী বাদশা মিয়ার অর্থায়নে ১ হাজার অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। তিনি সব সময় ভাড়ারিয়া ইউনিয়নবাসীর পাশে থাকতে চান বলেও জানান তিনি।