২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

গাজীপুরে যানযটের চাপ কমাতে ঈদের আগেই চালু হচ্ছে বিকল্প সড়ক : মেয়র জাহাঙ্গীর আলম

admin
প্রকাশিত মে ৬, ২০২১
গাজীপুরে যানযটের চাপ কমাতে ঈদের আগেই চালু হচ্ছে বিকল্প সড়ক : মেয়র জাহাঙ্গীর আলম

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

গাজীপুরে যানযটের চাপ কমাতে ঈদের আগেই চালু হচ্ছে বিকল্প সড়ক : মেয়র জাহাঙ্গীর আলম

 

রবিউল আলম, স্টাফ রিপোর্টার-গাজীপুরঃ-

গাজীপুর মহানগরের প্রতিটি ওয়ার্ডেই বর্তমানে চলছে ব্যাপক উন্নয়নকাজ। উন্নয়ন প্রকল্পগুলোর কাজ সঠিকভাবে হচ্ছে কি না তা দেখতে প্রতিদিনই কোনো না কোনো এলাকা পরিদর্শন করছেন গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) মেয়র আলহাজ্ব এড. মো: জাহাঙ্গীর আলম

রাত-দিন কাজের মাধ্যমে ঈদের আগেই বিকল্প সড়ক চালুর চেষ্টা করা হচ্ছে। যাতে ঈদে গাজীপুর সিটি এলাকায় যানজট এড়ানো যায়। এমনটাই জানিয়েছেন মেয়র জাহাঙ্গীর আলম ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাজীপুরবাসীর জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিকল্প হিসেবে টংঙ্গী থেকে গাজীপুর সদরে যাওয়ার গুরুত্বপূর্ণ একটি রাস্তার কাজ ঈদুল ফিতরের আগেই শেষ করতে বর্তমানে ব্যাপক তোড়জোড় চলছে।

টংঙ্গীর বনমালা রেলগেট থেকে সুকন্দিরবাগ ব্রিজ পর্যন্ত আলোচিত, সমালোচিত বিকল্প রাস্তার কাজ দ্রুত শেষ করতে দিন-রাত চেষ্টা করছে গাজীপুর সিটি কর্পোরেশন এ-র প্রকৌশল বিভাগ।

প্রায় প্রতিদিনই সরেজমিনে উপস্থিত থেকে প্রকল্পটির কাজ তদারকি করছেন গাসিক মেয়র। এর ধারাবাহিকতায় আজ বুধবার ইফতার এ-র পরে এবং রাত ১২ টা থেকে ২ টা পর্যন্ত স্ব শরিরে উপস্থিত হয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

মঙ্গলবার (৪ মে) দিবাগত রাত ১১টা থেকে সোয়া ৩টা পর্যন্ত প্রকল্প এলাকায় উপস্থিত থেকে রাস্তার কাজ তদারকি করেন মেয়র। এ সময় মেয়র কিছু সময় নিজে সয়েল কম্পেক্টর চালিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের উৎসাহ যোগান।

Manual4 Ad Code

এর আগে রোববার মধ্যরাতেও তিনি একই স্থানে উপস্থিত থেকে কাজ পরিদর্শন করেন। এ ছাড়াও নগরির যেকোনো প্রান্তে রাস্তা বা ড্রেন প্রশস্তকরণ কাজে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হলে খবর পেলেই মেয়র জাহাঙ্গীর আলম স্যার ছুটে যাচ্ছেন ঘটনাস্থলে। এমনটাই জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ দিন ধরে চলমান বাস রেপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের কারণে মানুষের দুর্ভোগের অন্ত নেই।

এই দুর্ভোগ থেকে নগরবাসীকে নিস্তার দিতেই টংঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত বিকল্প রাস্তা বের করার উদ্যোগ নিয়েছিলেন গাসিক মেয়র। নগরবাসীর বহু কাঙ্ক্ষিত বিকল্প সড়কটির কাজ আগেই সম্পন্ন হয়েছিল।

Manual8 Ad Code

কিন্তু এরই মধ্যে রেলওয়ের ডাবল লাইন প্রকল্পের কাজ শুরু হলে বিকল্প সড়কটির টংঙ্গী বনমালা থেকে সুকন্দিরবাগ ব্রিজ পর্যন্ত অংশ বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এর ফলে বিকল্প ওই সড়কের সুফল থেকে বঞ্চিত হচ্ছিল নগরবাসী। ইতোমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ বিকল্প সড়কের ওই অংশে ডাবল লাইনের জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ করে।

এতে বিকল্প সড়কটি ওই অংশে আরো সংকোচিত হয়ে পড়ে। এ অবস্থায় মেয়র পাশের জমির মালিকদের সাথে আলোচনা করে রাস্তাটি প্রশস্তকরণের উদ্যোগ নেন। জমির মালিকরাও স্বেচ্ছায় জায়গা দিতে রাজি হন।

বর্তমানে বিকল্প সড়কটির ওই অংশে দিন রাত দ্রুত গতিতে কাজ চলছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ কমাতে ওই বিকল্প রাস্তার কাজ শিগগির শেষ করতে চাচ্ছেন গাসিক মেয়র।

Manual6 Ad Code

স্থানীয় ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো: সফিউদ্দিন সফি জানান, বিকল্প রাস্তাটি চালু হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর এক দিকে যেমন চাপ কমবে, তেমনি টংঙ্গী থেকে গাজীপুর সদরে মাত্র কয়েক মিনিটে আসা-যাওয়া করা যাবে।

অপর দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান বিআরটি প্রকল্পের কারণে দীর্ঘ যানজট ও ধুলোবালিসহ বিভিন্ন ধরনের বিড়ম্বনা থেকে গাজীপুর নগরবাসী রক্ষা পাবেন।

গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম বলেন, আমরা নগরবাসীর কল্যাণে কাজ করছি। দিন-রাত নেই। যখন নগরীর কাজে প্রয়োজন আমি হাজির থাকার চেষ্টা করি। তিনি আরো বলেন, আমরা চেষ্টা করছি ঈদুল ফিতরের আগে টংঙ্গীর বিকল্প সড়কটি সচল করতে। এটি এবার গাজীপুর নগরবাসীর জন্য ঈদ উপহার হিসেবে উৎসর্গ করতে চাই।