৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

বাবা বাসায় পৌঁছেছেন: আঁখি আলমগীর

admin
প্রকাশিত মে ৫, ২০২১
বাবা বাসায় পৌঁছেছেন: আঁখি আলমগীর

Manual5 Ad Code

 

বাবা বাসায় পৌঁছেছেন: আঁখি আলমগীর

 

বিনোদন ডেস্কঃ- টানা ১৭ দিনের চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় পৌঁছেছেন বরেণ্য অভিনেতা আলমগীর। বুধবার (০৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি বাসায় পৌঁছান। তার মেয়ে আঁখি আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

তিনি বলেন, বাবাকে বিকেল সাড়ে ৫টার দিকে বাসায় আনা হয়েছে। তার শরীরে অন্য কোনো জটিলতা নেই। চার-পাঁচদিন পর তার শারীরিক পরীক্ষা করানো হবে।
গত ১৭ এপ্রিল করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছিলেন আলমগীর ও রুনা লায়লা। ১৮ এপ্রিল করোনায় আক্রান্ত হন আলমগীর। পরে ওইদিন বিকেলেই রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

Manual7 Ad Code

জানা গেছে, হাসপাতালে ডা. রাশেদুল হাসানের তত্ত্বাবধানে ছিলেন আলমগীর। এ ছাড়া আরও কয়েকজন চিকিৎসক সার্বক্ষণিক তার দেখাশোনা করেছেন। এক সাক্ষাৎকারে আলমগীর বলেন, ‘সবার আন্তরিকতা ছিল এক কথায় অসাধারণ। হোমলি এনভায়রনমেন্টে ছিলাম।’

Manual4 Ad Code

এদিকে চিকিৎসাধীন আলমগীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। এতে বেশ মর্মাহত হয়েছিলেন তিনি। এ খবরে ক্ষোভ প্রকাশ করেছেন রুনা লায়লা।

Manual4 Ad Code