২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

হরিরামপুরে বোরো ধানের প্রদর্শনীর মাঠ দিবস ও শস্য কর্তন অনুষ্ঠিত

admin
প্রকাশিত মে ৪, ২০২১
হরিরামপুরে বোরো ধানের প্রদর্শনীর মাঠ দিবস ও শস্য কর্তন অনুষ্ঠিত

Manual4 Ad Code

হরিরামপুরে বোরো ধানের প্রদর্শনীর মাঠ দিবস ও শস্য কর্তন অনুষ্ঠিত

 

 

সাকিব আহমেদ, হরিরামপুর (মানিকগঞ্জ):-

Manual2 Ad Code

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফলিত গবেষণা বিভাগের অায়োজনে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বোরো মৌসুমে ব্রি ধান ৬৭, ৮৮ ও ৯২ জাতসমূহের প্রদর্শনীর মাঠ দিবস ও শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

সোমবার (৩ মে) দুপুরে উপজেলার গালা ইউনিয়নের গোয়ালবাগ গ্রামে এ মাঠ দিবস ও শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফলিত গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মো. হুমায়ুন কবীর। স্বাগত বক্তব্য রাখেন হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. অাব্দুল গফফার।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামছুন্নাহার এবং গালা ইউপি চেয়ারম্যান মো. শফিক বিশ্বাস। এ সময় উপজেলা কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তাসহ শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

অনুষ্ঠান শেষে গোয়ালবাগ গ্রামের কৃষক নাসির উদ্দিন মোল্লার প্রদর্শনী প্লটের ব্রি ৮৮ ধান অাগত চাষীদের দেখানো হয় এবং প্রদর্শনী প্লটের ধান নমুনা কর্তন করে ঝাড়াই-মাড়াই শেষে হেক্টরপ্রতি ৭ মেট্রিক টন ফলন রেকর্ড করা হয়।