২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

নালিতাবাড়ীতে পঙ্গু আজিবরের দিনকাটে অনাহারে অর্ধাহারে

admin
প্রকাশিত মে ২, ২০২১
নালিতাবাড়ীতে পঙ্গু আজিবরের দিনকাটে অনাহারে অর্ধাহারে

Manual1 Ad Code

নালিতাবাড়ীতে পঙ্গু আজিবরের দিনকাটে অনাহারে অর্ধাহারে

 

মোঃতারিফুল আলম তমাল,শেরপুর জেলা প্রতিনিধিঃ-

পঙ্গু আজিবরের দিনকাটে অনাহারে অর্ধাহারে। সহায় সম্বল হীন আজিবর (৬০) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের বনকুড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

Manual1 Ad Code

আজিবর রহমান একজন রিকশা চালক
গাজীপুরায় রিকশা চালিয়ে যা আয় হতো তাই দিয়ে ভালই কাটতে ছিল তিন ছেলেও স্ত্রীসহ ৫ সদস্যের পরিবার। কিন্তু বিধাতা তার সে সুক আর বেশিদিন সইলো না। ২০১১ সালে আজিবর রিক্সায় যাত্রী নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়।

Manual1 Ad Code

স্হানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । চিকিৎসা করে কিছুটা সুস্থ্য হলেও দু পা অবশ হয়ে যায়। নষ্ট হয়ে যায়, মুখের বাক শক্তি । চিকিৎসা শেষে পঙ্গু আজিবরকে গ্রামের বাড়ীতে আনা হয় । এ সময় পঙ্গু আজিবর কর্মহীন হয়ে পরে। ছেলে শাহিন(১৮) শান্ত(১৪) ও ১ বছরের শিশু হৃদয়কে রেখে তার স্ত্রী অন্যত্র চলে যান । সে আর ফিরে আসেনি। পরবর্তীতে স্ত্রী ফিরে না আসলেও নানীর সাংসারিক অবস্থা ভাল না থাকায় শিশু হৃদয়ও চলে আসে পঙ্গু বাবার কাছে। আজিবর জানান ভিটে মাটি ছাড়া অন্য কোন সহায় সম্ভল না থাকায় বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তির পথ বেছে নেয়। তার চলাচলের হুইল চেয়ারটিও ভিক্ষার টাকা দিয়ে কেনা।

Manual2 Ad Code

সে আরো জানান, আমি একটি পঙ্গু ভাতার কার্ডের জন্য মেম্বরের কাছে গেছি। হাতদিয়ে হুইল ঠেলে ঠেলে নন্নী চেয়ারম্যানের কাছেও গেছি, তারা আমাকে পাত্তা দেইনা। তিনি আরো জানান,

এ পর্যন্ত সরকারী বে-সরকারী কোন প্রকার সাহায্য সহযোগিতা জুটেনি তার ভাগ্যে। ভিক্যাবৃত্তি করে যা পায় তাই দিয়ে কোন রকমে খেয়ে না খেয়ে চলে তার সংসার। একদিন ভিক্কাবৃত্তি করতে বের না হলে সেদিন তাদের থাকতে হয় অনাহারে অর্ধাহারে।

Manual3 Ad Code

নন্নী ইউনিয়নে ৯ নং ওয়াডের ইউপি সদস্য শফিকের সাথে কথা হলে তিনি বলেন, কয়েক ট্রাম ধরে মেম্বার হিসেবে আছি, বিষয়টা আমি দেখবো, আপনারা পত্রিকায় লিখবেন না, এতে আমার সুনাম ক্ষুন্ন হবে। এতদিন কেন তাকে কোন সাহায্য সহযোগিতা করা হয়নি জানতে চাওয়া হলে তিনি বলেন, তার বউ নেই, তাই তার নামে বরাদ্ধ দেয়া সম্ভব হয়নি। নন্নী ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন বলেন “আমি যতটুকু জানি আজিবর পঙ্গুভাতা পায়। কিন্তু পরবতীতে জানতে পারি তার ভাই আজগর পঙ্গু, সে পায়। আজিবরের বিষয়টি আমার জানা ছিল না। সামনে বরাদ্দ এলে দেয়া হবে। এ বিষয়ে আজিবর সংশ্লিষ্ট দপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।