২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

বাড়ি ফেরা হলো না সোনা মিয়ার, ধান ক্ষেত থেকে মরাদেহ উদ্ধার

admin
প্রকাশিত মে ১, ২০২১
বাড়ি ফেরা হলো না সোনা মিয়ার, ধান ক্ষেত থেকে মরাদেহ উদ্ধার

Manual5 Ad Code

বাড়ি ফেরা হলো না সোনা মিয়ার, ধান ক্ষেত থেকে মরাদেহ উদ্ধার।

 

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

মোঃ জান্নাতুল নাঈম,বগুড়া মহাস্থানঃ-
নিহত ব্যক্তি হলেন, বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের বারপুর দক্ষিণপাড়ার মৃত মকবুল হোসেন নান্নুর ছেলে সোনা মিয়া। তিনি পেশায় একজন দলিল লেখক ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার (২৯শে এপ্রিল) সন্ধ্যার পর স্থানীয় মসজিদে তারাবী নামাজে যাওয়ার কথা বলে বাড়িতে মোবাইল ফোন রেখে সোনা মিয়া বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি বাড়ি ফেরেননি।

Manual8 Ad Code

বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান না পেয়ে শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরের পর সোনা মিয়ার স্ত্রী সোনিয়া আক্তার বগুড়া সদর থানায় একটি জিডি করেন। হারানো বিজ্ঞপ্তির জন্য এলকায় মাইকিং করা হয়। কিন্ত তাঁর খোজ মেলেনি।

পরে শনিবার সকালে সোনা মিয়ার বাড়ির পিছনে ঘোলাগাড়ি ঈদগাহ মাঠ সংলগ্ন ধানক্ষেত থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সোনা মিয়ার মরদেহের সন্ধান পান। পরে বগুড়া সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, আনুমানিক সকাল সাড়ে ১০টায় খবর পেয়ে পুলিশ ওই নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে।যুবকের বয়স ৩৫ হবে। ময়নাতদন্তের পর জানা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে।

Manual6 Ad Code