২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

করোনা সচেতনতায় পরিবার ও সমাজ উন্নয়ন সংস্থার মনিরামপুর বিভিন্ন কর্মসূচি পালন

admin
প্রকাশিত এপ্রিল ১০, ২০২১
করোনা সচেতনতায় পরিবার ও সমাজ উন্নয়ন সংস্থার মনিরামপুর বিভিন্ন কর্মসূচি পালন

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

আবদুল্লাহ আল মামুন, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ-

Manual1 Ad Code

মহামারী কোভিড-১৯ (করোনা ভাইরাস) মোকাবেলা ও সচেতনতা সৃষ্টির লক্ষে মণিরামপুরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছসেবী ও সমাজ উন্নয়নমূলক সংস্থা (এফএসডিও) নামের সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করার উদ্যোগ গ্রহণ করেছে।

নিজেদের দৈনন্দিন খরচ কমিয়ে গণসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে শনিবার দিনব্যাপী মণিরামপুর পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় সংগঠনটির সদস্যরা সামাজিক বিধি-নিষেধ ও সরকারী নির্দেশনা মেনে দলবেধে মাইকিং, পথচারী জনসাধারণের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণু মুক্ত করণসহ মাস্ক বিহীনদের মুখে মাস্ক পরিয়ে দেন।

Manual5 Ad Code

এ সময়ে সংগঠনটি পরিচালক দেব বিশ্বাস, সভাপতি ইমদাদুল হোসেন, সম্পাদক ইলিয়াস হোসেন, রক্তদান সম্পাদক শারমিন খাতুন, বৃষ্টি দেবনাথ, জিহাদ হোসেনসহ প্রমুখ।

Manual2 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান শিক্ষার্থীদের এ নন্দিত উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদেরকে সার্বিক সহযোগীতার প্রতিশ্রতি ব্যক্ত করেন।