২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

ইসলামপুরে ব্যবসায়ীদের বিক্ষোভ

admin
প্রকাশিত এপ্রিল ৫, ২০২১
ইসলামপুরে ব্যবসায়ীদের বিক্ষোভ

Manual5 Ad Code

ইসলামপুরে ব্যবসায়ীদের বিক্ষোভ

 

Manual6 Ad Code

জবি প্রতিনিধি : দেশে চলমান লকডাউনের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন পুরান ঢাকার ইসলামপুরের ব্যবসায়ীরা। এসময় স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খুলে দেয়ার দাবি জানান তারা।

সোমবার বেলা সাড়ে ১১টায় লকডাউনের প্রথম দিনে ইসলামপুর-পাটুয়াটুলি রোডে কয়েকশো ব্যবসায়ী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।

এসময় গরীব মারার লকডাউন মানি না, মানবো না বলে স্লোগান দেন ব্যবসায়ীরা। তারা বলেন, আগে মানুষের পেটে ভাত দিন, তারপরে লকডাউন। গত বছর লকডাউনের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়।

Manual1 Ad Code

সেটা এখনও পুষিয়ে না উঠতেই আবারও লকডাউন। তারা আরও বলেন, সামনেই রোজার ঈদ। ব্যবসার ভরা মৌসুম। তাই ঈদ উপলক্ষে লকডাউন তুলে দেয়ার দাবিও জানান তারা।

Manual2 Ad Code

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ব্যবসায়ীরা সকাল থেকে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছিলেন। তারা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার দাবি জানান। আমরা তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।

Manual2 Ad Code