১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি

বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশন কর্মকর্তাদের সাথে মত-বিনিময়ে অংশ নেন যশোর জেলা প্রশাসক শফিউল অারিফ

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০১৯

Manual6 Ad Code

মো: সবুজ মাহমুদ( যশোর) জেলা প্রতিনিধি : যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ শার্শা উপজেলার বিভিন্ন অফিস দর্শন/পরিদর্শন করেন।তিনি আজ সোমবার (২৯/৭/২০১৯ ইং) তারিখ সকালে শার্শায় এসে পৌছান। তিনি এখানকার ভূমি অফিস,বরুজবাগান বালিকা উচ্চ বিদ্যালয় এবং শার্শা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান,সেখানে ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন সহ ইউপি সদস্যদের সাথে মিলিত হন। পরে তিনি বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশন ভবনে যান। সেখানে তিনি বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশন কর্মকর্তাদের সাথে মত-বিনিময়ে অংশ নেন। এসময়ে উপস্থিত ছিলেন-সিএন্ডএফ সভাপতি-মফিজুর রহমান সজন,সহ-সভাপতি(১) আলহাজ্ব নুরুজ্জামান,সহ:সভাপতি(২)খায়রুজ্জামান মধু, যুগ্ম-সাধারন সম্পাদক(১)-মহসিন মিলন,যুগ্ম-সাধারন সম্পাদক(২)-জামাল হোসেন, উপজেলা চেয়ারম্যান-সিরাজুল হক মঞ্জু,উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডল,ভাইস চেয়ারম্যান- মেহেদী হাসান,ভূমি কর্মকর্তা-মৌসুমী জেরীন কান্তা। এরপর জেলা কর্মকর্তা শার্শা উপজেলা পরিষদ কার্যালয়ে যান এবং সেখানে তিনি উপজেলার সকল সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং ১১টি ইউনিয়ন চেয়ারম্যানদের সাথে মত বিনিময় করেন। উল্লেখ্য,নতুন জেলা প্রশাসক শফিউল আরিফ জেলার দায়িত্ব পাওয়ার পর এই প্রথম শার্শা উপজেলা পরিদর্শনে আসেন।