২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০১৯
চট্টগ্রামে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃঃ-

Manual5 Ad Code

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। ১ম দিনে অ্যাপসহ মোট ১২ হাজার টিকিট দেওয়া হবে।
সোমবার (২৯ জুলাই) বিক্রি করা হচ্ছে আগামী ৭ আগস্টের টিকেট। ভোর ৬টায় অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকেট বিক্রি শুরু হয়।
কাউন্টার থেকে বিক্রি শুরু হয় সকাল ৯টা থেকে। ১২ হাজার টিকেটের মধ্যে আন্তঃনগর ট্রেনের ৭ হাজার ১৮টি, বাকি ৪ হাজার ৯৭৮টি টিকিট অন্যান্য ট্রেনের টিকেট।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিদিন অ্যাপের ৫০ ভাগসহ ১২ হাজার টিকেট বিক্রি করা হবে। ফিরতি টিকিট ৫ থেকে ৯ আগস্ট পর্যন্ত দেওয়া হবে।
তিনি জানান, ২৯ জুলাই ৭ আগস্টের, ৩০ জুলাই ৮ আগস্টের, ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের ও ২ আগস্ট ১১ আগস্টের অগ্রিম টিকেট বিক্রি করা হবে।
ফিরতি টিকেট ৫ আগস্ট দেয়া হবে ১৪ আগস্টের, ৬ আগস্ট ১৫ আগস্টের, ৭ আগস্ট ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের ও ৯ আগস্ট ১৮ আগস্টের।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, কোনো রকম ঝামেলা ছাড়াই সুষ্ঠুভাবে টিকিট প্রত্যাশীরা টিকেট কাটছেন। কাউন্টারে প্রচুর টিকেট। সবাই টিকেট পাবেন।
এ বছর ঈদুল আজহা উপলক্ষে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল মিলিয়ে ৮টি স্পেশাল ট্রেন চলাচল করবে।