৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে হবে

admin
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে হবে

Manual4 Ad Code

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে হবে–

মোংলায় মানব বন্ধনে বক্তারা।

 

মোঃ জাহান জেব কুদরতী,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-

Manual6 Ad Code

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দেশবাসীকে রুখতে হবে।মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তিরাই ভাস্কর্য হামলা এবং ভাংচুর করছে।

মুক্তিযুদ্ধের সময় যেমন দেশবাসী বুকের তাজা রক্ত দিয়ে ঐক্যবদ্ধ ভাবে সাম্প্রদায়িক পাকিস্তানীদের পরাজিত করে দেশ স্বাধীন করেছে প্রয়োজনে তেমনি ভাবে আবারো অন্ধকার শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

১১ ডিসেম্বর’২০ (শুক্রবার) সকালে মোংলার চৌধুরীর মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ ( পিএফজি ) ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা একথা বলেন।

শুক্রবার সকাল ১১টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ মোংলার উপদেষ্টা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ ইব্রাহিম হোসেন।

Manual2 Ad Code

সমাবেশে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক “সুজন” মোংলার সাধারণ সম্পাদক জনাব মোঃ নূর আলম শেখ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের শ্রী সুভাষ চন্দ্র বিশ্বাস, পৌর আওয়ামীলীগের বিপ্লবী নেতা জনাব কাজী গোলাম হোসেন বাবলু, ইউপি চেয়ারম্যান জনাবো মোল্লা মোঃ তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জনাব মোঃ ইস্রাফিল হোসেন হাওলাদার, বিএনপি নেতা জনাব আব্দুর রশিদ হাওলাদার, সিপিবি নেতা কমরেড নাজমুল হক, জাতীয় পার্টির এরশাদুজ্জামান সেলিম, কলতান শিল্পী গোষ্ঠীর জেমস শরৎ কর্মকার,নারীনেত্রী কমলা সরকার, পৌর যুবলীগের সভাপতি এস এম কবির হোসেন,শ্রমিকলীগ নেতা নুরুদ্দিন আল মাসুদ, শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

Manual7 Ad Code

মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক শক্তি মোকাবেলায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সাংবাদিক-সাহিত্যিক-সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code