৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

বিজয়ের মাসের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল জলিল

admin
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২০
বিজয়ের মাসের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল জলিল

Manual5 Ad Code

বিজয়ের মাসের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল জলিল

 

সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী প্রার্থী আব্দুল জলিল।

ইব্রাহীম আলী,গোয়াইনঘাট প্রতিনিধিঃ-

Manual3 Ad Code

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস।

৩০ লক্ষ শহিদ এর বিনিময়ে ২লক্ষ মা বোনের ইজ্জত হারা বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের এই মহান বিজয়।

Manual6 Ad Code

বাংলার অকুতোভয় দামাল ছেলেরা হানাদার বাহিনীর হাত থেকে অসীম সাহস আর বীরত্বের সাথে লড়ে মাত্র নয় মাসের ব্যাবধানের মধ্যেই এদেশকে স্বাধীনতার সূর্য এনে দিয়েছিল।

সারা বিশ্ব অবাক হয়ে দেখেছে আমাদের এই বিজয়ের লাল সবুজের অর্জিত সোনার বাংলা।

Manual6 Ad Code

এরই ধারাবাহিকতায় ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ নির্বাচনে যুব সমাজ ও এলাকাবাসীর সমর্থনে অবিভূক্ত ৬নং ওয়ার্ড/বিভূক্ত ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসাবে নির্বাচন করতে আগ্রহী তারুণ্যের অহংকার যুব সমাজের আইডল আব্দুল জলিল ।

সমাজ সেবক আব্দুল জলিল সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হয়ে পূর্ব জাফলং ইউনিয়নের অবিভূক্ত ৬নং ওয়ার্ড ও বিভূক্ত ৭নং ওয়ার্ডের মানুষের কর্মস্থল ও অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চান।

৩নং পূর্ব জাফলং ইউনিয়নের অবিভূক্ত ৬নং ওয়ার্ড ও বিভূক্ত ৭নং ওয়ার্ডের জনগনের হাত কে শক্তিশালী করার লক্ষে,পূর্ব জাফলং ইউনিয়নের অবিভূক্ত ৬নং ওয়ার্ড বিভূক্ত ৭নং ওয়ার্ডের মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন করার লক্ষ্যে,আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থী হয়ে নির্বাচন করতে চান।

ইতিমধ্যেই সমাজসেবক আব্দুল জলিল বিগত কয়েক বছর যাবত,সামাজিক বিভিন্ন কাজে অংশগ্রহন করে সামাজিক কাজের গতিশীলকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা পালন করেছেন বিভিন্ন পাড়া মহল্লায়।

এ বিষয়ে আব্দুল জলিল জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিকাকে জানান, মূলত তরুণ সমাজের অনুপ্রেরণায়, তরুণ ও যুব সমাজ এবং এলাকাবাসীর ইচ্ছা এবং প্রত্যাশার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই সিদ্ধান্তে উপনিত হয়েছি। মানব জীবন ক্ষণস্থায়ী, মানুষ বেঁচে থাকে তার আপন কর্মে, সততা, এবং আদর্শে।

আমি এই ক্ষণস্থায়ী জীবনকে মানুষের সেবায়, মানুষের উপকারে, মানুষের বিপদে-আপদে পাশে থেকে, ন্যায়ের পক্ষে অটুট অবিচল থেকে, অন্যায়ের দর্প চূর্ণ করে, সমাজে, রাষ্ট্রে সত্য প্রতিষ্ঠিত হোক, প্রতিটি নাগরিক যেন ন্যায় বিচার পায় , বুঝে পায় যেন তাদের প্রাপ্য অধিকার। প্রত্যেকটি মানুষ নিজ নিজ আলোয় ভালো থাকুক এই আমার হৃদয়ের একমাত্র বাসনা।

Manual3 Ad Code

একই সাথে সৎ চিন্তা ও ত্যাগী মনোভাব আমার সম্ভল,সবার চিন্তা চেতনায় ও যোগ্যতার বিচারে যদি আমি রায় পাই, সততা, নিষ্ঠা ও আদর্শকে পুঁজি করে আজীবন মানুষের জন্য, সমাজের জন্য কাজ করে যেতে চাই। চেষ্টা করবো কৃতজ্ঞচিত্তে শ্রম সাধনা দিয়ে অবিভূক্ত (৬নং ওয়ার্ড বিভূক্ত ৭নং ওয়ার্ড) বাসীকে সুন্দর একটি সমাজ ও ওয়ার্ড গঠন করার।

পরিশেষে আব্দুল জলিল অবিভূক্ত ৬নং ওয়ার্ড বিভূক্ত ৭নং ওয়ার্ড বাসী সহ সকলের কাছে একটি মডেল ওয়ার্ড হিসাবে প্রতিষ্ঠার লক্ষে, বিগত দিনের ন্যায় সকলের দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেন।