৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

লৌহজংয়ে যুবলীগের আনন্দ মিছিল

admin
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২০
লৌহজংয়ে যুবলীগের আনন্দ মিছিল

Manual3 Ad Code

লৌহজংয়ে যুবলীগের আনন্দ মিছিল

Manual8 Ad Code

 

ফৌজি হাসান খাঁন রিকু,লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

Manual5 Ad Code

১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) স্বপ্নের পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানোর ফলে পদ্মা সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার সম্পূর্ণ দৃশ্যমান হওয়ায় মুন্সীগঞ্জের লৌহজংয়ে আনন্দ মিছিল হয়েছে।

Manual6 Ad Code

শুক্রবার সকাল ১১টার সময় উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ঢাকা-মাওয়া-শিমুলিয়া ঘাট সড়কের শিমুলিয়ার ভাঙা মোড়ে এ মিছিলের আয়োজন করা হয়।

‘‘পদ্মা সেতুর রূপকার, শেখ হাসিনা সরকার” স্লোগানকে সামনে রেখে উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর কবির খান ও সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু আনন্দ মিছিল শেষে বক্তব্য রাখেন।

Manual1 Ad Code

এ সময় আনন্দ মিছিলে কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম দেওয়ান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মর্তুজা খান, দিদার হাসান মোল্লা, রইস আহমেদ রঞ্জু, কুমারভোগ ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওমর ফারুক রাজিবসহ উপজেলা যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।