২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- খুলনা সিটি মেয়র

admin
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২০
উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- খুলনা সিটি মেয়র

Manual4 Ad Code

উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- খুলনা সিটি মেয়র—

Manual2 Ad Code

মোঃ জাহান জেব কুদরতী,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ- 

মোংলার দিগরাজ বাজার বনিক সমবায় সমিতির অভিষেক অনুষ্ঠান শনিবার (৫ডিসেম্বর ) বিকালে অনুষ্ঠিত হয়েছে । দিগরাজ সুপার মার্কেট দিগরাজ বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগ এর সভাপতি ও সিটি কর্পোরেশন মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক।

Manual7 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক বলেন, যে কোনো প্রতিষ্ঠান কিংবা সংগঠনের প্রতি যদি কারো আন্তরিকতা বা টান না থাকে তাহলে সে প্রতিষ্ঠান প্রাণ পায় না। যার কারণে অনেক সংগঠন বা প্রতিষ্ঠান বিলুপ্ত হয়ে যায়। দিগরাজ বাজার একটি ঐতিহ্যবাহী বাজার।

Manual8 Ad Code

এ বাজারের ঐতিহ্য বাড়াতে ক্রেতা সাধারণের সাথে ভালো আচরণ করতে হবে। পণ্যের মান বাড়াতে হবে এবং ন্যায্য মূল্য থাকতে হবে। সবকিছু মিলিয়ে ক্রেতাদের আস্থা ও বিশ্বাস অর্জন করলে এমনিতেই এ বাজারের ঐতিহ্য বাড়বে। তিনি আরো বলেন, একই সাথে বাজারের পরিবেশ সুন্দর রাখতে সব সময় পরিস্কার পরিছন্নতা রাখতে হবে।

এ সমিতির উন্নয়নের জন্য কিছু করার জন্য আমার সবসময় আন্তরিক চেষ্টা ও সহযোগিতা থাকবে। এ কমিটিতে যাঁরা আছেন তারা যদি সম্মিলিত ভাবে উন্নয়ন মূলক কাজ করেন কিংবা একটু নতুনত্ব সৃষ্টি করেন- তাহলে এ বাজারের ঐতিহ্য বাড়বে ।

Manual7 Ad Code

একই সাথে এ এলাকা থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ সহ সকল অপরাধ মূলক কর্মকান্ড নির্মূল করার জন্য প্রশাসনকে গুরুত্ব দেয়ার আহব্বান যানান।

এ সময় সমিতির সাধারণ সম্পাদক, জিহাদ সরদার টনি সিটি- মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক এর নিকট সমিতির উন্নয়নের জন্য বিভিন্ন দাবী পেশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোংলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, মোংলা পৌর আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু নিখিল চন্দ্র রায়। দিগরাজ বাজার বনিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আব্বাস আলী জোমাদ্দার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিহাদ সরদার টনি’র পরিচালনায় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, মোংলা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন, মোংলা পৌর যুবলীগের সভাপতি এস,এম,কবির হোসেন। এসময় দিগরাজ বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে দেশের ক্ষ্যতিমান শিল্পিদের পরিবেশনায় সাস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।