১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

যুবলীগ নেতা মোশারফ হোসেন নজরুল কে ইউপি চেয়ারম্যান হিসাবে চায় এলাকাবাসী

admin
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২০
যুবলীগ নেতা মোশারফ হোসেন নজরুল কে ইউপি চেয়ারম্যান হিসাবে চায় এলাকাবাসী

Manual7 Ad Code

যুবলীগ নেতা মোশারফ হোসেন নজরুল কে ইউপি চেয়ারম্যান হিসাবে চায় এলাকাবাসী

 

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধিঃ আসন্ন ইউপি নির্বাচনে দোয়ারাবাজার উপজেলার ৭নং লক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন দোয়ারাবাজার উপজেলা যুবলীগ নেতা মোঃ মোশারফ হোসেন নজরুল।

জনসেবামূলক কাজের কারণে সাধারণ মানুষের কাছে মোঃ মোশারফ হোসেন নজরুল অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন উদীয়মান তরুণ রাজনীতিবিদ হিসেবেও সু-পরিচিতি।

শনিবার ( ৫ ডিসেম্বর ) সকালে ৭নং লক্ষীপুর ইউনিয়নের সরজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, স্থানীয় সাধারণ জনগণ বলেন, ৭নং লক্ষীপুর ইউনিয়নে বেশিরভাগ রাস্তা ঘাটের বেহাল দশা, দেশের সর্বত্র ব্যাপক উন্নয়ন হলেও এই ইউনিয়ন টি রয়ে গেছে অবহেলিত! যার কারণে এই অবহেলিত এলাকার উন্নয়নের জন্য তার মতো একজন জনপ্রতিনিধি চায় সাধারণ জনগণ।

স্থানীয়রা আরো বলেন, তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন ইউপি নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে তরুণ সমাজসেবক যুবলীগ নেতা মোঃ মোশারফ হোসেন নজরুল কে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

Manual7 Ad Code

দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ তার আচার-ব্যবহারে মুগ্ধ। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী হিসেবে নিবেদিত প্রান।তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের সেবা ও ব্যক্তিগতভাবে এলাকার অসহায়-গরীবদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি বিভিন্ন উন্নয়নমূলক সংগঠনের সাথেও সম্পৃক্ত রয়েছেন।

Manual8 Ad Code

ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোশারফ হোসেন নজরুল প্রতিবেদন কে বলেন, আমাকে যদি আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিক,আর জনগণ সুযোগ দেয় তাহলে আমি নির্বাচিত হয়ে প্রথমে অবহেলিত ৭নং লক্ষীপুর ইউনিয়নের সকল রাস্তাঘাট নির্মাণ করবো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবো। ৭নং লক্ষীপুর ইউনিয়ন কে একটি রোল মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করবো, ইনশাআল্লাহ।

Manual7 Ad Code