২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

শরণখোলায় ধান ক্ষেত থেকে আবারও অজগর উদ্ধার

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২০
শরণখোলায় ধান ক্ষেত থেকে আবারও অজগর উদ্ধার

Manual1 Ad Code

শরণখোলায় ধান ক্ষেত থেকে আবারও অজগর উদ্ধার

 

Manual7 Ad Code

সাব্বির হোসেন,শরনখোলা প্রতিনিধিঃ-

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় আবারও ৮–১০ ফুট লম্বা অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

Manual1 Ad Code

১ ডিসেম্বাবার (মঙ্গলবার) সকাল ৯ টায় সাউথখালী ইউনিয়নের চালরায়েন্দা গ্রামে ধানক্ষেত থেকে একটি অজগর ধরে গ্রামবাসী। পরে পিটিয়ে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় তারা। ঠিক সেই মুহূর্তে রাসেল শরীফ নামের পরিবেশ সচেতন এক যুবক হাজির হন ঘটনাস্থলে।

তার বাধার মুখে বেঁচে যায় সাপটি। পরে তিনি আট থেকে দশ ফুট লম্বা অজগরটি একটি বস্তায় ভরে নিজের জিম্মায় নিয়ে ওয়াইল্ড টিমের কর্মীদের খবর দিয়ে তাদের হাতে তুলে দেন।

ওয়াইল্ড টিমের মাঠ কর্মকর্তা আলম হাওলাদার জানান, চালরায়েন্দা গ্রামের আ. হক মুন্সীর ধানক্ষেত থেকে গ্রামবাসী অজগরটি ধরে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এমন সময় সচেতন যুবক রাসেল শরীফ জানতে পেরে ঘটনাস্থলে ছুটে গিয়ে সাপটি উদ্ধার করেন।

Manual7 Ad Code

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) আ. মান্নান জানান, আট ফুট লম্বা এবং ১০কেজি ওজনের অজগরটি রেঞ্জ অফিসসংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।

Manual4 Ad Code