২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দের শতাধিক দোকান পুড়ে ছাই

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২০
কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দের শতাধিক দোকান পুড়ে ছাই

Manual4 Ad Code

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দের শতাধিক দোকান পুড়ে ছাই

 

Manual8 Ad Code

পুনম শাহরীয়ার ঋতু, ঢাকা: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সদর বাজারে সোমবার বিকেলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

Manual2 Ad Code

এ অগ্নিকান্ডে দেড় শতাধিক দোকানের মালামাল পুড়ে গেছ। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।

ফায়ার সার্ভিস, দোকান মালিক ও প্রত্যেক্ষদর্শীরা জানান, ওই বাজারের কছিম উদ্দিন মার্কেট সড়কের পূর্বপাশে একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মূর্হুতের মধ্যে আশপাশের টিনশেড, সেমি পাকা দোকানে থাকা মালামালে অগুন ধরে যায়। এসময় আশপাশের ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পথচারীদের যাতায়াত বন্ধ হয়ে যায়। দোকান মালিকনা নিজেদের মালামাল নিরাপদে রাখায় ব্যবস্থ হয়ে পড়ে।

Manual3 Ad Code

খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইইউনিট ঘটনাস্থলে যান। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে না পেয়ে সাভার ইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেন। সেখান থেকে আরো দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

দোকান মালিক বিপদ কুমার সাহা, জামির উদ্দিন সিকদার জানান, এভয়াবহ অগ্নিকান্ডে ঢাকা-টাঙ্গাইল সড়কের বাসষ্টেশন থেকে মুক্তিযোদ্ধা সংসদ পর্যন্ত প্রায় দেড় শতাধিক টিন শেড ও সেমি পাকা দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়েছে। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছে যে, দোকানের মালামাল বের করে সরিয়ে নেওয়ার সময় পাওয়া যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা কবীরুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট। আগুনের তীব্রতা বেড়েই চলেছে। এ পর্যন্ত প্রায় শতাধিক দোকানে আগুন জ¦লছে।

কালিয়াকৈর থানার ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী জানান, আগুন ধরার পর থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। যাতে দোকানদারদের মালামাল কেউ লুট করতে না পারে।

Manual2 Ad Code