২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

লৌহজংয়ে কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

admin
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২০
লৌহজংয়ে কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

Manual2 Ad Code

লৌহজংয়ে কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

Manual7 Ad Code

ফৌজি হাসান খাঁন রিকু,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ-

Manual4 Ad Code

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চলতি বছরের কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি পুষিয়ে নিতে ও রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চার হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে লৌহজংয়ের নিয়মিত, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ সার ও বীজ বিতরণ করা হয়।

Manual7 Ad Code

অনুষ্ঠানে ইউএনও মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরীফুল ইসলাম। উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার প্রমুখ।

Manual2 Ad Code

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মোড়ল, লৌহজং-তেউটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাসের রতন, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহবায়ক হামিদুর রহমান জুয়েল প্রমুখ।

বিতরণ করা ফসলের বীজের তালিকায় মাথাপিছু বোরো ধান, সরিষা, সূর্যমুখী গম, মসুর ডাল, চিনাবাদাম, মরিচ, টমেটো, খেসারি ডাল, ভুট্টা ও পেঁয়াজ এবং সারের মধ্যে ছিল ডিএপি (ইউরিয়া) ও এমওপি (পটাশ) ছিলো।