২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

রেডিসন ব্লুতে ঈদ এক্সিবিশন শুরু

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০১৯
রেডিসন ব্লুতে ঈদ এক্সিবিশন শুরু

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-

Manual3 Ad Code

নগরীর রেডিসন ব্লু বে ভিউ হোটেলে ৩ দিনব্যাপী গ্রান্ড ঈদ এক্সিবিশন শুক্রবার শুরু হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান এমএন্ডএম বিজনেস কমিউনিকেশনের উদ্যোগে এই বিশেষ ঈদ এক্সিবিশন উদ্বোধন করেন লিটল জুয়েলস স্কুলের প্রিন্সিপ্যাল দিলরুবা আহমেদ এবং ভাইস প্রিন্সিপ্যাল ফারজানাজ কাইউম। এসময় তারা এ ধরনের উদ্যোগ যা নারীর আর্থসামাজিক উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় অনেক নারী উদ্যোক্তা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএন্ডএম বিজনেস কমিউনিকেশনের কর্ণধার মানজুমা মোর্শেদ জানান, ঈদের আনন্দের সাথে ঈদের কেনাকাটা এক অবিচ্ছেদ্য অংশ। নগরবাসীর ঈদের কেনাকাটাকে আরো আনন্দমুখর করতে এবারের গ্রান্ড ঈদ এক্সিবিশনে চট্টগ্রাম, ঢাকাসহ দেশ-বিদেশের বিভিন্ন ব্র্যান্ড ও ফ্যাশন হাউজের নানার পণ্যের, ডিজাইনার কালেকশনসহ পোশাকের বিপুল সমাহার বসেছে। মেলার প্রথম দিনেই ক্রেতা ও দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। মেলা আগামীকাল শনিবার পর্যন্ত সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।