২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

বিএনপির কেন্দ্রীয় নেতা বরকত উল্লাহ বুলুর আরোগ্য কামনায় মনিরামপুর যুবদলের দোয়া মাহফিল

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২০
বিএনপির কেন্দ্রীয় নেতা বরকত উল্লাহ বুলুর আরোগ্য কামনায় মনিরামপুর যুবদলের দোয়া মাহফিল

Manual3 Ad Code

বিএনপির কেন্দ্রীয় নেতা বরকত উল্লাহ বুলুর আরোগ্য কামনায় মনিরামপুর যুবদলের দোয়া মাহফিল

Manual5 Ad Code

 

আবদুল্লাহ আল মামুন,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ-

Manual3 Ad Code

মণিরামপুরে যুবদলের উদ্যোগে করোনা ভাইরাসে আক্রান্ত জাতয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর আরোগ্য কামনায় আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার বিকালে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে পৌরশহরের দক্ষিন মাথা সংলগ্ন দলটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যাতম সদস্য ও মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব মুহাম্মদ মুছা।

 

উপজেলা যুবদলের আহবায়ক পদপ্রার্থী মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও যুবনেতা রাসেল হুসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফিরোজ বিশ্বাস, পৌর বিএনপির তরুণনেতা জাহাঙ্গীর বিশ্বাস।

Manual5 Ad Code

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পৌর যুবদলের আহবায়ক প্রার্থী বিল্লাল হোসেন, সদস্য সচীব প্রার্থী সাইফুলসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা।

Manual3 Ad Code

 

দোয়া মাহফিলে অসুস্থ বিএনপির নেতাদের সুস্থতা কামনার পাশাপাশি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।