৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

মাধবপুরে পুত্রবধু ও নাতিকে অপহরনের ঘটনায় শাশুড়ির মামলা

admin
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২০
মাধবপুরে পুত্রবধু ও নাতিকে অপহরনের ঘটনায় শাশুড়ির মামলা

Manual5 Ad Code

মাধবপুরে পুত্রবধু ও নাতিকে অপহরনের ঘটনায় শাশুড়ির মামলা

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

মোঃ জাকির হোসেন, মাধবপুর প্রতিনিধিঃ-
হবিগঞ্জের মাধবপুরে পুত্রবধু ও নাতিকে অপহরনের ঘটনায় শাশুড়ি বাদি হয়ে মামলা করেছেন।

ঘটনার ২২ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত অপহৃত মা ও ছেলে উদ্ধার হয়নি।

মামলার সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মুমিন মিয়ার ছেলে আব্দুল হান্নান বিয়ে করেন উপজেলা চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আবু বক্কর মিয়ার মেয়ে মমিনা খাতুনকে।

বিয়ের পর তাদের একটি পুত্র সন্তান জন্ম গ্রহন করেন।

Manual8 Ad Code

গত ৪ বছর পূর্বে জিবীকার তাগিদে আব্দুল হান্নান মালয়েশিয়া চলে যান।

গত ৪ নভেম্বর সকালে মোছাঃ মমিনা খাতুন তার ৩ বছরের ছেলে সাখাওয়াত হোসেন বাবু কে নিয়ে বিষ্ণুপুর গ্রামে তার মাকে দেখতে যাবার সময় বিষ্ণুপুর গ্রামের তাল্লুক চৌধুরীর ছেলে মোঃ জহিরুল ইসলাম সহ কয়েকজন জোর পূর্বক মমিনা ও তার ছেলেকে অটোরিক্সায় (সিএনজি) তুলে নিয়ে যায়।

মামলায় আরো উল্লেখ করা হয় জহিরুল ইসলাম মোছাঃ মমিনা খাতুনের শাশুড়ি মোছাঃ হাছেনা বেগম কে ফোন দিয়ে এক লক্ষ টাকা মুক্তিপন দাবি করেন।

Manual1 Ad Code

এ ঘটনায় মোছাঃ হাছেনা বেগম বাদি হয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ বিচারক মাধবপুর থানার অফিসার ইনচার্জ কে ভিকটিম কে উদ্ধার সহ তদন্তক্রমে প্রতিবেদন দিবার নির্দেশ দেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মামলাটি তদন্ত করার জন্য কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) বাবুল চৌধুরীকে দায়িত্ব দেন।

এ ব্যাপারে এসআই বাবুল চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। ভিকটিম উদ্ধারে আধুনিক সব প্রযুক্তি কাজে লাগনো হচ্ছে।