৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে মাদক ও বাল্যবিবাহ রোধে সমাবেশ

admin
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২০
চাঁপাইনবাবগঞ্জে মাদক ও বাল্যবিবাহ রোধে সমাবেশ

Manual5 Ad Code

চাঁপাইনবাবগঞ্জে মাদক ও বাল্যবিবাহ রোধে সমাবেশ

Manual5 Ad Code

ইসারুল হক, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বাল্যবিবাহ নিরোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

২৬ নভেম্বর সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন;জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ,এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন;জেলা মাদক নিয়ন্ত্রণের সহকারী উপ-পরিচালক আনিছুর রহমান খাঁন,
সদর উপজেলার চেয়ারম্যান তোসিকুল ইসলাম তসি,ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার,সদর মডেল থানার তদন্ত ওসি মিন্টু রহমান,জেলা মহিলা বিষয়ক অফিসার সাহিদা খাতুন।

Manual6 Ad Code

এছাড়াও বাল্যবিবাহ রোধে বক্তব্য রাখেন রোকসানা আহম্মেদ,গোবরাতলা ইউনিয়নের চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু।

Manual5 Ad Code

সভাপতির বক্তব্যে নাজমুল ইসলাম সরকার বলেন;সিমান্তর জেলাগুলোর মধ্যে একটা চাঁপাইনবাবগঞ্জ।

এ জেলায় শতকরা ৭০ জনের বাল্যবিবাহ হয়,এ থেকে মুক্তি পেতে হলে;সকল অভিভাবককে সতর্ক হতে হবে যাতে করে একশিশুর গর্ভে অন্যশিশু জন্ম না নেয়।