৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

গোপালগঞ্জে ৫টি দাবিতে প্রধানমন্ত্রী বরাবর গ্রাম পুলিশের স্মারকলিপি

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২০
গোপালগঞ্জে ৫টি দাবিতে প্রধানমন্ত্রী বরাবর গ্রাম পুলিশের স্মারকলিপি

Manual5 Ad Code

গোপালগঞ্জে ৫টি দাবিতে প্রধানমন্ত্রী বরাবর গ্রাম পুলিশের স্মারকলিপি

 

 

রকিবুল ইসলাম, গোপালগঞ্জঃ –
গোপালগঞ্জে গ্রাম পুলিশের জীবনমান উন্নয়নে বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ বেতন-ভাতা বৃদ্ধি ও জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

Manual2 Ad Code

মঙ্গলবার বেলা ১১ টায় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখা।

Manual4 Ad Code

এসময় বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আমানত বিশ্বাস, সম্পাদক অখিরুজ্জামান, সদর উপজেলার সভাপতি মাহাবুব সরদার, টুঙ্গিপাড়া উপজেলার সভাপতি মোহাম্মদ কদর সহ পাচ উপজেলার সভাপতি বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিতে উল্লেখ করেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষায় গ্রামপুলিশ অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। ২০১৪ সালে রেল লাইন রক্ষা ও গ্রামীণ পর্যায়ে সন্ত্রাস দমনে সহযোগিতা করতে গিয়ে বেশ কয়েকজন গ্রামপুলিশদের জীবন দিতে হয়েছে।

Manual8 Ad Code

একজন গ্রাম পুলিশের বেতন ৬ হাজার ৫শ টাকা আর দফাদারের বেতন সাত হাজার টাকা। জীবন ধারণের জন্য এই বেতন বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ বেতন-ভাতা বৃদ্ধি ও জাতীয়করন সহ মোট ৫ টি দাবি জানান তারা।

Manual1 Ad Code