২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

admin
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২০
ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

Manual7 Ad Code

ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

 

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। শুক্রবার সকালে মহেশপুর উপজেলার সেজিয়া গ্রাম ও খালিশপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে রাস্তা পার হচ্ছিল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আব্দুল হামিদের ছেলে মামুনুর রশিদ (৩০)। এসময় ঢাকা থেকে জীবননগর গামী রয়েল পরিবহণের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।

Manual2 Ad Code

অপরদিকে মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের জানলাকাটা ব্রীজ এলাকায় গরু বোঝায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আবুল হোসেনের ছেলে সবুজ হোসেন (৩২) নিহত হয়।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আলাদা দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

Manual5 Ad Code