২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

ঈশ্বরদীতে গোরস্থান হতে মাথা বিহীন লাশ উদ্ধার

admin
প্রকাশিত নভেম্বর ১২, ২০২০
ঈশ্বরদীতে গোরস্থান হতে মাথা বিহীন লাশ উদ্ধার

Manual4 Ad Code

ঈশ্বরদীতে গোরস্থান হতে মাথা বিহীন লাশ উদ্ধার

 

মো: ইয়াছিন শেখ,ঈশ্বরদী প্রতিনিধিঃ ঈশ্বরদী উপজেলার জয়নগর কেন্দ্রীয় গোরস্থান হতে মাথা বিহীন একটি লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

Manual3 Ad Code

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে গোরস্থান কমিটি বিষয়টি জানতে পেরে ঈশ্বরদী থানা ও সলিমপুর ইউপি চেয়ারম্যান কে বিষয়টি অবহিত করেন।

ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন ও সলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

উদ্ধারকৃত লাশটি জয়নগর পূর্বপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী ফজিলা খাতুনের (৮৫) বলে নিশ্চিত করেছে তার পরিবার।

Manual3 Ad Code

গোরস্থান সূত্রে জানা যায়, গত শনিবার (৩১শে (অক্টোবর) শারিরিক অসুস্থতার কারনে মৃত্যু বরণ করেন ফজিলা খাতুন। ঐ দিনই পরিবারের পক্ষ জয়নগর কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

কিন্তু দুই সপ্তাহ পর কে বা কারা গোরস্থান
হতে কবর খুড়ে ফজিলা খাতুনের লাশটির মাথা কেটে নিয়ে যায়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দীন জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় একটি সাধারন ডায়রি করা হলে লাশটি পুনরায় আবার দাফন করা হবে। তবে এঘটনার সাথে কে বা সম্পৃক্ত তা জানা যায় নি।

Manual5 Ad Code

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Manual7 Ad Code