২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

ঠাকুরগাঁওয়ে মুহম্মাদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০২০
ঠাকুরগাঁওয়ে মুহম্মাদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Manual5 Ad Code

 

এম এ সালাম রুবেল,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৫ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার বড়দেশ্বরী বাজারে ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

মানববন্ধনে বড়দেশ্বরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকলেছুর রহমানের সভাপতিত্বে বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বড়দেশ্বরী মূল সড়কে প্রদক্ষিণ করে মধ্য বাজারে এসে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন, মাওলানা মোঃ আজারুল ইসলাম খতিব ফাড়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ও সিনিয়র মৌলভী শিক্ষক ফারাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, মাওলানা মোঃ মহিবুল্লাহ, মাওলানা মোঃ আমিনুল ইসলাম খতিব ঢোলার হাট কেন্দ্রীয় জামে মসজিদ, মাওলানা মোঃ তাহেরুল ইসলাম মৌলভী শিক্ষক ফারাবাড়ী দাখিল মাদ্রাসা সহ অনন্যা মাদ্রাসার শিক্ষার্থীরা।

মানববন্ধনে আয়োজকরা বলেন, ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনে আমরা তীব্র নিন্দা জানাই। মুসলমানদের হৃদয়ের মণিকোঠায় আমাদের নবী হযরত মোহাম্মদ (সা.) কে ব্যঙ্গচিত্র, অপমান আমরা মুসলমানরা কখনোই সহ্য করবো না। ধর্মীয়ভাবে আঘাত করেছে ফ্রান্স যার মূল্য তাদের দিতে হবে। পুরো মুসলিম জাতিকে আঘাত করেছে এই ইসলামের শত্রু ফ্রান্স। আমরা প্রতিবাদ স্বরূপ ফ্রান্সের সকল পণ্য বর্জন করলাম। সকল মুসলিমদের উচিত ফ্রান্সের পণ্য বর্জন করা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রকাশ্য পুরো মুসলিম জাতীর কাছে ক্ষমা চাইতে হবে এবং পরবর্তী কখনো ইসলামে আঘাত হানে এমন বক্তব্য কিংবা চিত্র প্রকাশ থেকে বিরত থাকতে হবে। যদি রাষ্ট্রীয় ভাবে ফ্রান্স ক্ষমা না চায় তবে বিশ্বের সকল মুসলিম দেশ তাদের বিরুদ্ধে নামবে।

মানববন্ধনে দাবিগুলো ছিল, ফ্রান্সের সকল পণ্য বর্জন, ফ্রান্সের প্রেসিডেন্টে প্রকাশ্য ক্ষমা চাওয়াসহ সকল মিডিয়াকে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদের খবর প্রকাশ করা।

Manual8 Ad Code

উল্লেখ্য, ফ্রান্সের এক শিক্ষক শ্রেণীকক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করে উপস্থাপন করলে সে ক্লাসের এক শিক্ষার্থী ঐ শিক্ষকে হত্যা করে এবং সে শিক্ষার্থীও পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়। ফ্রান্স সরকার ধর্মের প্রতি আঘাত হানায় কোন ব্যবস্থা না নিয়ে বরং ঐ শিক্ষকের পক্ষ নিয়ে রাষ্ট্রীয়ভাবে মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশ করে।

Manual7 Ad Code

যার ফলে বিশ্বের প্রায় সকল মুসলিম দেশ এর প্রতিবাদে প্রতিবাদী হয়ে উঠে এবং ফ্রান্সের সকল পণ্য বয়কট করে প্রতিবাদ শুরু করে।