২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

করোনা প্রতিরোধে পাকশী হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে বিনামুল্যে মাস্ক বিতরন ও সচেতনতামুলক প্রচার করা হয়েছে

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০২০
করোনা প্রতিরোধে পাকশী হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে বিনামুল্যে মাস্ক বিতরন ও সচেতনতামুলক প্রচার করা হয়েছে

Manual1 Ad Code

মো: ইয়াছিন শেখ,ঈশ্বরদী প্রতিনিধি : করোনা প্রতিরোধে বাধ্যতামুলক মাস্ক ব্যবহার নিশ্চিত করতে পাকশি হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে বিনামুল্যে মাস্ক বিতরন ও সচেতনতামুলক প্রচার করা হয়েছে।

Manual8 Ad Code

পাকশী হাইওয়ে থানার সার্জেন্ট ফিরোজ হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার (৫ই নভেম্বর) পাকশী হাইওয়ে থানা পুলিশে পক্ষ থেকে দাশুড়িয়া কুষ্টিয়া মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সচেতনামুলক প্রচার-প্রচারণা শুরু করেন পুলিশ সদস্যরা। প্রচারণার অংশ হিসেবে দাশুড়িয়া ট্রাফিক মোড়ে চলে সচেতনতা কার্যক্রম।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

এসময় সার্জেন্ট ফিরোজ হোসেন উপস্থিত থেকে জনসাধারনের মাঝে বিনামুল্যে মাস্ক বিতরণ করেন।

এসময় পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনর্চাজ এস আই নি: আবু নাঈম মো: জিহাদ উদ্দিন বলেন, সাম্প্রতি সরকারিভাবে মাস্ক ব্যবহারের ওপর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। কেউ যেন মাস্ক ব্যাতিত কর্মস্থল বা গন্তব্যস্থানে না যায় এজন্য পুলিশ প্রশাসন মানুষকে সচেতন করার পাশাপাশি বিনামুল্যে মাস্ক বিতরণ করে এ কার্যক্রমকে আরও গতিশীল করছে।

Manual6 Ad Code

এ উদ্যোগ অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।