২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

পীর হাবিবুর রহমানের বাসায় ভাংচুরের প্রতিবাদে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

admin
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২০
পীর হাবিবুর রহমানের বাসায় ভাংচুরের প্রতিবাদে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

Manual8 Ad Code

সিরাজুল ইসলাম শ্যামল,সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের কৃতি সন্তান দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের রাজধানীর উত্তরার বাসায় গুজব ছড়িয়ে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

 

আজ বুধবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাব এর আয়োজনে শহরের উকিলপাড়াস্হ প্রেসক্লাব এর সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

Manual1 Ad Code

প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মুহাম্মদ আমিনুল হক এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবে এর সাধারন সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, দৈনিক জালালাবাদ পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি জসিম উদ্দিন, শিক্ষক নেতা গিয়াস উদ্দিন ।

Manual7 Ad Code

 

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এডভোকেট জিয়াউর রহিম শাহিন, যায় যায় দিন পত্রিকার প্রতিনিধি ঝুনু চৌধুরী, সাংবাদিক কেজি মানব তালুকদার, আওয়ার টাইম এর প্রতিনিধি আল হেলাল, প্রেসক্লাবের নির্বাহী সদস্য অরুন চক্রবর্তী, সময় টিভর প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, নিঊজ২৪ এর প্রতিনিধি বুরহান উদ্দিন, সমাচার প্রত্রিনিধি মিজানুর রহমান মিজান, প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, সাংবাদিক স্বপন কুমার সরকার, আনোয়ারুল হক, প্রেসক্লাবের নির্বাহী সদস্য ফরিদ মিয়া, কোষাধ্যক্ষ ফোয়াদ মনি তালুকদার, এটিএন ইউকে প্রতিনিধি রুজেল আহমদ, স্বাধীন বাংলা প্রতিনিধি বাবুল মিয়া, শাহাওনওয়াজ শাহ, জাকিরুল ইসলাম তপু প্রমুখ।

 

Manual8 Ad Code

মানববন্ধন বক্তারা বলেন, যে বা যারা দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের রাজধানীর উত্তরার বাসায় গুজব ছড়িয়ে হামলা ও ভাংচুরের করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহবান জানান তারা।