৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম চান্দগাঁওয়ে সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার -৩

admin
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২০
চট্টগ্রাম চান্দগাঁওয়ে সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার -৩

Manual6 Ad Code

আব্দুল করিম, 
চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন সিঅ্যান্ডবি রাস্তার মাথা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়গ্রেফতারকৃত তিনজন হলো- জুয়েল চন্দ্র ধর (২৫), সুজিত ধর (২৮) ও লিটন ধর প্রকাশ সুমন (২২)।নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁওয়ের সিঅ্যান্ডবি রাস্তার মাথা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Manual1 Ad Code